for Add

আলমেরিয়াকে ৪-০ গোলে হারাল বার্সা

messi-suarezনিজস্ব প্রতিবেদক : একে তো পয়েন্ট তালিকার একেবারে তলানীর দল, সে সঙ্গে খেলা আবার ন্যু ক্যাম্পে। বার্সেলোনার তো হেসে খেলেই জয়ের দেখা পাওয়ার কথা। সেটাই হলো শেষ পর্যন্ত। ন্যু ক্যাম্পে সফরকারী আলমেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও সংযত করে নিল বার্সেলোনা।

মেসি গোল করেন একটি। আর সুয়ারেজের গোল হচ্ছে ২টি। বাকি গোলটি এসেছে মার্ক বারত্রার কাছ থেকে। আলমেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও দৃঢ়, আরও সুসংহত করেছে বার্সেলোনা।

৩০ ম্যাচ শেষে এখন তাদের অর্জন ৭৪ পয়েন্ট। ৭ পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। যদিও এক ম্যাচ কম খেলেছে তারা এবং এ রিপোর্ট লেখার সময় রায়ো ভায়োকানোর মাঠে গিয়ে খেলছে রোনালদো অ্যান্ড কোং।

খেলার ৩৩তম মিনিটেই গোলের সূচনা করেন লিওনেল মেসি। মার্ক বারত্রার পাস থেকে বল পেয়ে বাম পায়ের দারুন এক শটে সেটি আলমেরিয়ার জালে জড়ান মেসি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধান নিয়েই। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় (খেলার ৫৫ মিনিটে) নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

messiদানি আলভেজের পাস থেকে বল পেয়ে ডি বক্সের মাঝ বরাবর থেকে বাম পায়ের শট নেন সুয়ারেজ। সেটি গিয়েই জড়িয়ে যায় আলমেরিয়ার জালে। ২০ মিনিট পর, খেলার ৭৫ মিনিটে দলের তৃতীয় গোল করেন তরুণ ফুটবলার মার্ক বারত্রা। জাভি হার্নান্দেজের করা কর্নার কিক থেকে ভেসে আসা বলে অসাধারণ ভঙ্গিমায় মাথা ছুঁইয়ে গোল করেন বারত্রা।

৩-০ ব্যবধানে খেলা শেষ হবে হবে করছিল। ইনজুরি সময়ও প্রায় শেষ। শেষ মুহূর্তে এসে আবারও গোল। আলমেরিয়ার জালে চতুর্থবার বলটি জড়ালেন সুয়ারেজ। এটি অবশ্য তার নিজের দ্বিতীয় গোল।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add