: ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ২১:১৫:১৫
প্রথমে আগ্রহ দেখিয়েছিল ভারতের মোহনবাগান ক্লাব। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলবে বলে মৌখিক সম্মতিও জানিয়েছিল দলটি। কিন্তু সর্বশেষ খবর মোহনবাগান খেলবে না। ভারতের ক্লাবটি না খেলায় দল নিয়ে তৈরী সংকট কাটিয়ে দিয়েছে শাহিন আসমায়ি। আফগান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এ ক্লাবটি আগামী ২০-৩০ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ’-
: ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১৯:৩৪:০৩
এএফসি অনুর্ধ-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিতে সবার আগে ভুটান যুব দল এসেছে শনিবার। আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় পা রাখছে উজবেকিস্তান অনুর্ধ-১৯ জাতীয় ফুটবল দল। পরের দিন বুধবার আসবে শ্রীলংকা। খেলা হবে ২ থেকে ৬ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে মূলপর্বে উঠার লড়াই করবে ভুটান, শ্রীলঙ্কা ও উজবেকিস্তান।
: ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১৪:০৫:০৭
সিরি-এ তে দিনের শুরুটাই হয়েছিল অঘটন দিয়ে। নিজেদের মাঠেই জেনোয়ার কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল সিরি-এ’র জায়ান্টরা। এরপর হারলো সানসিরোর আরেকটি শক্তিশালি ক্লাব। গত কয়েক মৌসুম পিছিয়ে থাকার পর এবার বেশ ভালোভাবেই শুরু করেছিল ইন্টার মিলান; কিন্তু নতুন মৌসুমে আর শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখতে পারল না ইন্টার। রবের্তো মানচিনির দলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ফিওরেন্তিনা। নিকোলা কালিনিচের হ্যাটট্রিকে ইন্টারের মাঠ সানসিরো থেকে রোববার রাতে বড় জয় নিয়ে ঘরে ফেরে ফিওরেন্তিনা।
: ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১৩:৪১:২৫
সুইস কর্তৃপক্ষের পর এবার ফিফার গভর্নিং বডির এথিক্স কমিটি তদন্ত শুরু করল শেফ ব্ল্যাটার এবং মিশেল প্লাতিনির বিরুদ্ধে৷ এ রকমই খবর রোববারের সুইজারল্যান্ডের দৈনিকগুলোর। যার ফলে ফিফা প্রেসিডেন্ট ব্ল্যাটার এবং উয়েফা প্রেসিডেন্ট প্লাতিনি- দু’জনেই নিষিদ্ধ হতে পারেন নিজেদের পদ থেকে৷ তার সঙ্গে প্লাতিনির ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার উপরও নিষেধাজ্ঞা নেমে আসতে পারে৷ সে সঙ্গে আরও দেখা যাচ্ছে, ব্ল্যাটার নিষিদ্ধ হলে অস্থায়ী প্রেসিডেন্ট করার মতো যোগ্য লোকেরই অভাব দেখা দেবে ফিফায়৷ প্রায় সবাই কিছু না কিছু অপরাধে অভিযুক্ত৷
: ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১৩:১৪:৩৭
রোববারই হয়তো ঠিক হয়ে গেছে বার্সেলোনা এফসির ভবিষ্যৎ৷ এই মওসুমেই কি শেষ লা লিগার এল ক্লাসিকো? স্পেনের জাতীয় টিমে বুস্কেটস-পিকে-জর্দি আলবাদের কি আর দেখা যাবে না? স্পেনের কাতালুনিয়া অঞ্চলে রোববার হল গণভোট৷ এই গনভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে কাতালুনিয়ার স্বাধীনতাকামীরা। এই অঞ্চলের বাসিন্দারা স্পেনের সঙ্গে নয়, কাতালুনিয়া নামে আলাদা একটি দেশ হিসেবে স্বাধীনতা চান- নির্বাচনে ঠিক হয়ে গেছে সেটাই। স্বাধীনতার পক্ষে কাতালান অঞ্চলের জনতা রায় দেয়ার পর, আগামী এক-দেড় বছরের মধ্যে এই অঞ্চলের রাজনীতিকরা স্পেন থেকে নিজেদের আলাদা করে ফেলার প্রক্রিয়া শুরু করে দেবেন৷ সেখানেই জাগছে প্রশ্ন৷
: ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১১:৪৬:৫৮
ফিফা প্রেসিডেন্টের দৌড়ে আর নেই জিকো৷ এমনটাই জানিয়েছেন ব্রাজিলীয় এ কিংবদন্তি৷ ইন্ডিয়া সুপার লিগ (আইএসএল) এ এফসি গোয়ার কোচ হিসেবে তিনি এখন ভারতে। তাঁর পক্ষে যে পাঁচটি ফেডারেশনের সমর্থন পাওয়া সম্ভব নয়, তা উপলব্ধি করেছেন জিকো৷ তাই রাখঢাক না-করে ফিফা প্রেসিডেন্টে নির্বাচন না করার কথা জানিযয়ছেন,
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:৩৪:৪৬
লিগ কাপে বড় জয়ের পর আবারও থমকে গেল হোসে মোরিনহোর দল চেলসির বিজয় রথ। ইংলিশ প্রিমিয়ার লিগের কঠিন লড়াইয়ে এসে খেই হারিয়ে ফেলল সেস ফ্যাব্রেগাস-এডিন হ্যাজার্ডরা। শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নেমে ২-২ গোলে ড্র করে ২টি পয়েন্ট হারাতে হলো চেলসিকে।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:২৭:৩৮
অ্যালেক্সিজ সানচেজের হ্যাটট্রিক। সে সুবাদেই ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয়ের দেখা পেল আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল। লেস্টার সিটিকে ৫-২ গোলে হারিয়ে প্রিমিয়র লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে ওয়েঙ্গারের শিষ্যরা। সানচেজ ছাড়া বাকি দুই গোল করেন থিও ওয়ালকট এবং অলিভিয়ের জিরুড।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:২২:৪১
ইংলিশ প্রিমিয়ার লিগে ফের নিজেদের মেলে ধরতে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় দুই বছর পর প্রিমিয়ার লিগের শীর্ষে নিজেদের তুলে নিতে পারলো রেড ডেভিলরা। সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে নিজেদের তুলে নিয়ে আসলো লুই ফন গালের শিষ্যরা।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:১৬:৫৬
টটেনহ্যামের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল ম্যানচেস্টার সিটি। শনিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের ফুটবলাররা ৪-১ গোলে হারিয়ে দিল ম্যানুয়েল পেলেগ্রিনির দলকে। প্রথমে এগিয়ে গিয়েও পরে চার গোল হজম করতে হল সার্জিও অ্যাগুয়েরোদের।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১৮:৪১:৫৩
মাত্র দশ মিনিটেই নু কাম্পে লা পালমা ম্যাচে যে এতটা ক্ষতি হয়ে যাবে কল্পনার বাইরে ছিল বার্সেলোনা সমর্থকদের। ডান উইং থেকে বক্সের মধ্যে কাট করে বল নিয়ে এগোতে গিয়ে লা পালমার ডিফেন্ডার পাবলো বিগাসের সঙ্গে সংঘর্ষ। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই। তার ধাক্কায় প্রায় দু’মাস মাঠের বাইরে চলে গেলেন বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১৪:০৩:০৬
সাফ পরীক্ষায় ব্যর্থ যুব ফুটবল দলের সামনে এবার পরীক্ষাটা আরও বড়। আগামী ২ থেকে ৬ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, শ্রীলংকা ও ভুটান।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১২:১০:১৩
ঢাকায় অনুশীলন শেষে আজ (রবিবার) শুরু হচ্ছে ফুটবলারদের প্রস্তুতির বিকেএসপি পর্ব। ঈদের ছুটি কাটিয়ে মামুনুলরা ক্যাম্পে যোগ দিচ্ছেন বিকেএসপিতে। ফিফা বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইপর্বে কিরগিজস্তানের বিপক্ষে ফিরতি ম্যাচ সামনে রবিবার থেকে ফুটবলারদের আবাসিক ক্যাম্প বিকেএসপিতে।
: ২৬ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ১৬:৪৯:৫১
লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার রবার্তো ফিরমিনো চোটে ছিটকে পড়েছেন ব্রাজিল দল থেকে। ২৩ বছর বয়সী ফিরমিনো বাদ পড়ায় তার জায়গায় দলে ঢুকেছেন সান্তোসের ফরোয়ার্ড রিকার্ডো অলিভেইরা। কিছুদিন আগে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছে ব্রাজিল। ঘোষিত দলে সুযোগ পেয়েছিলেন লিভারপুলের অ্যাটাকিং
: ২৫ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ২৩:৩৭:০৭
২০২২ সালের কাতার বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর৷ ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর৷ শুক্রবার কাতার বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করল ফিফা৷ মাত্র ২৮ দিনে শেষ হবে ওই বিশ্বকাপ আসর৷ ১৯৯৮-এর পর প্রথমবার এত অল্প দিনে বিশ্বকাপ শেষ করতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ শেষ হয়েছিল ৩২ দিনে৷ কাতার বিশ্বকাপেও সমসংখ্যক দল খেললেও তা ব্রাজিলের থেকে আরও চারদিন কমেই শেষ হবে টুর্নামেন্ট৷
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৯:০২:০২
রিয়াল মাদ্রিদের বিজয় রথ ছেুটেেছই৷ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওকেও হারিয়ে দিল রাফায়েল বেনিতেজের ছেলেরা৷ ক্রিশ্চিয়ানো রোনালদো গোল পাননি
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৫৪:৪৬
ভাগ্যের জোরে জয় পেল লিভারপুল ! লিগ কাপে কারলাইলকে পেনাল্টিতে হারিয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেল রজার্সের দল৷নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১ ছিল৷ শেষে টাইব্রেকারে ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় লিভারপুল৷
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৪৭:২৪
প্রিমিয়ার লিগে এখনও ছন্দ খুঁজে পায়নি চেলসি৷ একের পর এক হার আর ড্রয়ের ফলে পয়েন্ট হারাতে হারাতে নাস্তানাবুদ ব্লুজরা। তবে তাতে লিগ কাপে কোনও সমস্যা হচ্ছে না চেলসির৷ সহজেই লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেল চেলসি ৷
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৪১:৩৫
চেলসির মতোই লিগ কাপে ভালো পারফরম্যান্স মেলে ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ প্রিমিয়ার লিগে এখনও তারা নিজেদেও সেভাবে ছন্দ মেলে ধরতে ব্যর্থ হয়েছে ফন গালের শিষ্যরা; কিন্তু খুব সহজেই লিগ কাপের তৃতীয় রাউন্ডে উঠে গেল ম্যান ইউ৷ ইপসউইচ টাউনকে ৩-০ গোলে হারিয়েছে ফন গালের ছেলেরা। দলের রুনি ছাড়াও বাকি দুটো গোল করেন পেরেইরা ও মার্শাল৷
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৭:৩৩:৩৫
রেফারির নজর এড়িয়ে গেলেও ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) নজর এড়াতে পারলেন না দিয়েগো কস্তা। শনিবার চেলসি বনাম আর্সেনাল ম্যাচে ঝামেলার জন্য তিন ম্যাচ বহিস্কার হতে চলেছেন চেলসি স্ট্রাইকার।
For add
For add
For add
For add