: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ২৩:১৮:৩৮
আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর ব্যবস্থাপনায় ‘সাফ সুজুকি কাপ ২০১৫’-এর খেলা ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ আফগানিস্তান, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল রবিবার সকাল ১০টা ৫ মিনিটে জেট এয়ার লাইন্সযোগে ভারতের কেরালার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১১:৪৩:৪৪
চেলসিতে প্রত্যাবর্তন নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না ডাচ কোচ গাস হিডিঙ্ক৷ হোসে মোরিনহোর বিদায়ের পর অন্তবর্তী কোচ হিসেবে সাবেক কোচ হিডিঙ্ককেই প্রথম পছন্দ ‘দ্য ব্লুজ’ কর্তাদের৷ এখন লন্ডনেই রয়েছেন ৬৯ বছরের ডাচ কোচ৷ কিন্তু এখনই চুক্তি সংক্রান্ত বিষয়ে কোনও কথা বলতে চান না তিনি৷ ২০০৯ সালে চেলসির কোচের দায়িত্ব নিয়েছিলেন এই ডাচ কোচ। দলকে এফএ কাপ শিরোপা এনে দেয়ার পরও তাকে চলে যেতে হয়েছিল।
: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১১:৩৭:৫৫
নিজের ব্র্যান্ড ‘সিআর সেভেন’ শুধুমাত্র জামা-কাপড়, জুতো-মোজাতেই সীমাবদ্ধ থাকল না৷ এবার হোটেল ব্যবসাতেও অভিষেক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ‘সিআর সেভেন’ হোটেলস নিয়ে আসছেন রিয়াল মাদ্রিদের মহাতারকা৷ প্রথম হোটেলটি লিসবনেই খুলবেন তিনি। তারপর ফুনচাল, মাদ্রিদ ও নিউইয়র্ক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে রোনালদোর হোটেল শুরু হবে৷
: ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ২০:০৭:২৩
এএফসি অনুর্ধ-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে শুক্রবার নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনুর্ধ-১৪ জাতীয় বালিকা দল। দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের প্রত্যয়ের কথা জানান দলের কোচ গোলাম রব্বানী ছোটন। শুক্রবার দুপুর ২টায় বিমানযোগে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয় কৃষ্ণা-সানজিদারা।
: ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ২০:০০:৫৮
আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে ‘সাফ অঞ্চলের ফুটবল বিশ্বকাপ’ খ্যাত ‘সাফ চ্যাম্পিয়নশিপ (সাফ সুজুকি কাপ)।’ শুক্রবার দলের প্রধান কোচ মারুফুল হক ২০ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন। এতে ইনজুরি, অসুস্থতা, ফিটনেস এবং পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন আট ফুটবলার : ফয়সাল মাহমুদ, জাহিদ হাসান এমিলি, মাসুক মিয়া জনি, আমিনুর রহমান সজীব, শাহেদুল আলম, মাজহারুল ইসলাম হিমেল, কেষ্ট কুমার বোস এবং আব্দুল বাতেন মজুমদার কোমল।
: ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ১৯:৫৪:৩৪
রোমান আব্রামোভিচ আর সময় দিলেন না হোসে মোরিনহোকে৷ ‘স্পেশাল ওয়ান’ কে শেষ পর্যন্ত ছেঁটেই ফেলল চেলসি৷ যদিও মরিনহোর চলে যাওয়ার মঞ্চটা একপ্রকার প্রস্তুতই ছিল৷গত সোমবার লিগ শীর্ষে থাকা লেস্টার সিটির কাছে ২-১ গোলে চেলসির হারই মরিনহোর কফিনে শেষ পেরেকটি পুঁতে দিল৷
: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:৩৪:১৬
দুরন্ত লুইস সুয়ারেজ৷ মেসি-নেইমারহীন বার্সেলোনাকে একার কাঁধে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে তুললেন৷ টুর্নামেন্টের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকটি করেন উরুগুয়ের ফরোয়ার্ডটি৷ যার সুবাদে চিনের ক্লাব গুয়াংঝাউ এভারগ্রান্ডেকে ৩-০ গোলে হারাল গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি৷
: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:০২:১০
কোচ হিসেবে জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই দলকে জিতিয়ে মারুফুল হক লাইমটাইটে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বনাম নেপালের মধ্যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ।
: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২০:৫৮:১২
নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে এএফসি অনুর্ধ-১৪ মহিলা আঞ্চলিক ফুটবলের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। উল্লেখ্য, যে কোন পর্যায়ের মহিলা ফুটবলের […]
: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১০:৪৫:১৬
আরেকটি টুর্নামন্টের ফাইনালের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজরা। ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ বার্সার প্রতিপক্ষ চীনের গুয়াংজু এভারগ্রান্ড। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় জাপানোর ইয়োকোহামা নিশান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১০:২১:৩৯
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্লাস্ট ঢাকা শহরের ১৫টি বস্তি এলাকার ৭২ কিশোরী এবং নারীদের সমন্বয়ে ৬টি দলগঠনের মাধ্যমে ‘সখী নারী ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করেছে। ঢাকার লালমাটিয়ার লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত গ্রুপ পর্বের ২টি খেলা এবং ৩টা থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং ৪টা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
: ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার, ২২:১৬:২৬
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আজ বিকেলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাফুফে একাদশ বনাম সোনালী অতীত একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। ম্যাচের ১২ মিনিটে গোল করে বাফুফেকে এগিয়ে দেন আসলাম (১-০)। চার মিনিট পরেই ফরোয়ার্ড আলফাজ আহমেদ গোল করে সোনালী অতীতকে সমতায় ফেরান (১-১)।
: ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার, ২২:১৩:৩৫
আসন্ন সাফ সুজুকি কাপ শুরুর আগে নিজেদের প্রস্তুতিটা ভালভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় এক ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ বনাম নেপাল জাতীয় ফুটবল দল। আবারও দর্শক সমাগমে মুখরিত হয়ে উঠতে যাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে নেপাল জাতীয় ফুটবল দল মঙ্গলবার রাতে বিমানযোগে ঢাকা পৌঁছে।
: ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার, ২২:০৭:২৪
আগামী ২০ ডিসেম্বর ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফ টুর্নামেন্টে (সাফ সুজুকি কাপ) খেলতে ভারতের কেরালায় যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তারই প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার নেপাল জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে এক ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। চ্যানেল নাইন এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিত হবে খেলাটি।
: ১৫ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ২০:৫৫:৪৮
মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের আজকের (মঙ্গলবার) জিতেছে ফকিরেরপুল ইংমেন্স ক্লাব। কমলাপুরের শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুল ২-১ গোলে হারিয়েছে মতিঝিল টি এন্ড টি ক্লাবকে। ৭০ মিনিটে নয়ন গোল করে ফকিরেরপুলকে এগিয়ে দেন
: ১৫ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ২০:৪০:৪৩
ফাইনালটি হওয়ার কথা ছিল গত এপ্রিলে, নেপালে হওয়া ভয়াবহ ভূমিকম্পের ঠিক আগের দিন। স্থগিত থাকা সে ফাইনাল ৮ মাস পর অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। নেপালের কাঠমান্ডুতে এএফসি অনুর্ধ-১৪ মহিলা আঞ্চলিক ফুটবলের এ ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। ফাইনাল খেলতে বাংলাদেশ দল নেপাল যাবে আগামী ১৮ ডিসেম্বর।
: ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার, ২২:৪৬:১১
‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ সাফ সুজুকি কাপ শুরুর আগে একটি শক্ত প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ কে খেলতে না চায়। প্রতিপক্ষ যদি হয় বাংলাদেশ তাহলেতো কথাই নেই। তাইতো আমন্ত্রন পেয়েই দুই হাত উঁচু করে সম্মতি জানিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশের আমন্ত্রনে হিমালয়ের দেশটিও পেয়ে যাচ্ছে দারুন একটি প্রস্তুতি ম্যাচ। আগামী ১
: ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার, ২১:৫২:১৫
মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মক কাপ ফুটবলের অনুর্ধ্ব-১২ বিভাগের চ্যাম্পিয়ন ও অনুর্ধ্ব-১৩ বিভাগের রানার্সআপ বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা আজ (সোমবার) বিকালে দেশে ফিরেছে। হযরত শাহজালাল বিমান বন্দরে তাদের ফুল আর মিষ্টিমুখ করে বরণ করেন বাফুফে কর্মকর্তারা।
: ১৩ ডিসেম্বর ২০১৫, রবিবার, ২০:৫৫:৪৯
প্যারিসে সন্ত্রাসী হামলার পর অনিশ্চিয়তা দেখা দিয়েছিল ফ্রান্সে ইউরো কাপের চূড়ান্ত পর্ব আয়োজন নিয়ে। গতকাল (রবিবার) টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান দূর করেছে সব অনিশ্চয়তা। ফ্রান্সেই আয়োজন হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ড্র অনুষ্ঠিত হয়েছে জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রকাশ করা হয়। সে অনুষ্ঠান হয়তো সেভাবে উপভোগ করতে পারেনি ইতালিয়ান ও বেলজিয়ানরা। কারণ গ্রুপ পর্বেই মুখোমুখি হতে হচ্ছে তাদের।
: ১৩ ডিসেম্বর ২০১৫, রবিবার, ২০:৩৩:০৬
স্প্যানিশ লা লিগায় আবার ধাক্কা খেয়েছে বার্সেলোনা। গতকাল (শনিবার) রাতে দুই গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে দেপোর্তিভোর বিপক্ষে। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আবার পয়েন্ট খোয়ালো কাতালানরা। মাঝে গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সা। টানা তিন ম্যাচে ড্রর হতাশা ভর করেছে লুইস এনরিকের দলের।
For add
For add
For add
For add