: ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার, ২০:৩১:০৪
নিজস্ব প্রতিবেদক : অস্ট্রিয়ান জর্জ কোটানের হাত ধরে দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ প্রথম ও সর্বশেষ শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছিল ২০০৩ সালে। তারপর আর্জেন্টিনার ক্রুসিয়ানি, স্থানীয় আবু […]
: ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ২৩:১৫:২২
আরামবাগ ক্রীড়া সংঘের শতাধিক সমর্থক আজ (মঙ্গলবার ) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হামলা করেছে। ভবনের জানালার কাঁচ, গাড়ি ভাঙ্গে এবং বেশ কিছু গাছের ডাল কেটে ফেলা হয়।
: ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ২২:৫২:০২
রিভারপ্লেটকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েই বার্সেলোনায় ফিরছিলেন মেসি-নেইমাররা; কিন্তু এহেন সুখের মুহূর্তে আচমকাই ছন্দপতন হল টোকিও’র নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে৷
: ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ২২:৪৭:০১
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ম্যাচে জয় পেল আর্সেনাল৷ ঘরের মাঠে লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিল তারা৷ ইপিএলে দু’নম্বরে থাকা গানার্সদের হয়ে গোল দুটি করেন জিরুড ও ওয়ালকট৷ অপরদিকে সিটির হয়ে একটি গোল শোধ করেন ইয়াইয়া তোরে৷ এই ম্যাচটি নিয়ে টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচে জয় পেল না ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা৷
: ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ২২:৪২:৪৫
ভারতের কেরালায় আগামীকাল (বুধবার) শুরু হচ্ছে সাফ সুজুকি কাপ। যে টুর্নামেন্টকে বলা হয় ‘দক্ষিন এশিয়ার বিশ্বকাপ। উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে (গ্রুপ ‘এ’) মুখোমুখি হবে নেপাল এবং শ্রীলঙ্কা। কেরালার ত্রিভানদ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
: ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার, ২১:১৬:৫৭
সোমবার থেকে ‘জেএফসি ফ্যান তৃতীয় বিভাগ ফুটবল লিগ’ শুরু হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনের একমাত্র খেলায় বড় জয কুড়িয়ে নিয়েছে দিলকুশা স্পোর্টস ক্লাব। তারা ৬-১ গোলে হারায় বিআরটিসি স্পোর্টস ক্লাবকে। বিজয়ী দলের রবুল হ্যাটট্রিক করেন। এছাড়া আনামুল, কাপি এবং পারভেজ একটি করে গোল করেন। বিজিত দলের একমাত্র গোলটি করেন সোহাগ।
: ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার, ২০:৫৩:৫৫
রবিবার এএফসি অনুর্ধ-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে (নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত) স্বাগতিক নেপালকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিভিন্ন কারণে এই শিরোপা জয় বাংলাদেশ বালিকা ফুটবল দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। মেয়েদের ফুটবলের যেকোন পর্যায়ের টুর্নামেন্টে বাংলাদেশ দলের এটাই প্রথম শিরোপা।
: ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার, ১৯:৪২:৪৩
নিজের হাতে তৈরি কমিটির হাতেই নিষিদ্ধ হলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। কয়েক বছর আগে এই এথিক্স কমিটি নিজেই গড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য নিষিদ্ধ করলো ফিফার এথিক্স কমিটি।
: ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার, ১৯:০৬:২০
দ্বিতীয় আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাই। কাট্টিমনির পেনাল্টি সেভও বাঁচাতে পারল না গোয়াকে। নিজের গোলে বল ঢুকিয়ে ভিলেন হয়ে গেলেন, হতে পারতেন হিরো। ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়েই থামতে হল জিকোর দলকে। ম্যাচের শুরুতেই মাথায় চোট পেয়ে হাসপাতালে পৌঁছে গেলেন ডুডু ওমাগবেমি। গোয়ার জন্য এটা ছিল বড় ধাক্কা
: ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার, ১৯:০১:২০
গত সপ্তাহেই ওয়েস্ট ব্রমের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছিল লিভারপুল। এবার হেরে গেছে প্রথম বিভাগ থেকে উঠে আসা ওয়াটফোর্ডের কাছে। লিভারপুলের হঠাৎ করে আসা সুসময়টা মনে হচ্ছে কেটে যাচ্ছে। ম্যাচটা ছিল ভিকারেজ রোড স্টেডিয়ামে ওয়ার্টফোর্ডের মাঠেই। প্রায় ২১ হাজার দর্শকের সামনে ওয়ার্টফার্ডের কাছে ৩-০ গোলের ব্যবধানে লজ্জাজনক পরাজয় বরণ করে আসতে হলো ইয়ুর্গেন ক্লুপকে।
: ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার, ১৮:৪২:৫২
এমএসএন জ্বলে উঠলে, বিবিসি জ্বলে উঠবে না তা কি করে হয়। শুধু জ্বলে ওঠাতেই যদি সীমাবদ্ধ থাকতো, তাতেও হতো। কিন্তু রোনালদো-বেল-বেনজেমারা রোববার রাতে যা করলেন, তা হয়তো দুঃস্বপ্নেও কখনও ভাবেনি রায়ো ভায়োকানো। সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে ২-১ গোলে এগিয়ে থাকার পরও ভায়োকানো হেরেছে ১০-২ গোলের বিশাল ব্যবধানে।
: ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ২১:২৪:১০
আরও একটি ট্রফি নিজেদের ঘরে তুলল লুই এনরিকের বার্সেলোনা৷ মেসির দেশের ক্লাব রিভারপ্লেটকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে তিন নম্বর ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফিটি জিতে নিল কাতালান ক্লাবটি৷ বার্সার হয়ে জোড়া গোল করলেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ৷ অপর গোলটি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির৷
: ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ২১:১২:০১
বাংলাদেশের নারী ফুটবলে সবচেয়ে বড় অর্জণ। জাতীয় দলের নারী ফুটবলাররা যা পারেনি, কিশোরী ফুটবলাররাই সেটা করে দেখিয়েছে। স্বাগতিক নেপালকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের কিশোরীরা। রোববার কাঠমান্ডুর আর্মি শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারায় বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের মেয়ে মারিয়া।
: ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ২১:০৬:৪৬
কষ্টার্জিত জয়৷ তবুও হ্যানোভারকে এক গোলে হারানোর পরে বুন্দেসলিগা জয়ে আরও একধাপ এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ৷ টমাস মুলারের পেনাল্টি গোলে মূল্যবান জয় পয়েছে পেপ গার্দিওলার দল৷ বুন্দেসলিগার এবারের আসরে বায়ার্নের এটা ১৫তম জয়। একটিতে হার ও একটিতে ড্র করেছে বায়ার্ন৷ ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপের দল৷
: ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ২১:০৩:১৭
এবারের প্রিমিয়ার লিগে নতুন চমক লেস্টার সিটি জিতেই চলেছে৷ শক্তিশালী এভার্টনকেও হারিয়ে দিল তারা৷ এভার্টনের বিরুদ্ধে নিজেদের অনবদ্যভাবে মেলে ধরে ৩-২ গোলে হারিয়ে দিল লেস্টার৷
: ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ১৮:২২:৩৯
হোসে মোরিনহোর মতোই অনেকটা অবস্থা লুই ফন গালের৷ ঘরের মাঠে ফের আরেকটি হার হজম করতে হল ম্যানচেস্টার ইউনাইটেডকে৷ নরউইচ সিটির মত দলের কাছে ২-১ গোলে হেরে গেলো ম্যানইউ৷ সম্প্রতি ফন গাল বলেছিলেন, এখনও প্রিমিয়ার লিগ জেতা সম্ভব; কিন্তু এই হারের পরে লিগ জয়ের স্বপ্ন ক্রমশই ফিকে হচ্ছে রেড ডেভিলদের।
: ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ১৮:১৫:১২
একেই বলে টোটকা! ম্যানেজার হোসে মরিনহোকে সরিয়ে দেওয়ার দিনই জয়ে ফিরল চেলসি৷ সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দিল গত বারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা৷ চেলসির হয়ে গোলগুলো করলেন পেদ্রো, অস্কার এবং ব্রানিস্লাভ ইভানোভিচ ৷
: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ২৩:৪১:২৩
নিজস্ব প্রতিবদেক : মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে জয় পেয়েছে মতিঝিল টি এন্ড টি ক্লাব। তারা ১-০ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। শনিবার কমলাপুরের শহীদ […]
: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ২৩:২৮:২২
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে এবার অংশ নেবে আট দল। শনিবার লিগ কমিটির জরুরী সভা শেষে জানা যায়, আগের আসরের মতো ৬ দল নয়, দুটি গ্রুপে ভাগ হয়ে এবার মোট আট দলের অংশগ্রহণে হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। আগামী ৮-১৮ জানুয়ারি পর্যন্ত ঢাকা এবং সিলেটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ২৩:২৭:০৪
এএফসি অনুর্ধ-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল রবিবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১১টায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্মি গ্রাউন্ডে। শনিবার বাংলাদেশ দল সকালে শেষবারের মতো ঘাম ঝরায় অনুশীলনে। এছাড়া সন্ধ্যায় টিমি মিটিং অনুষ্ঠিত হয়। বাফুফে সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের মেয়েরা সবাই শারীরিক-মানসিকভাবে সুস্থ আছে। ফাইনালে শিরোপা জিততে তারা সবাই দৃঢ়প্রতিজ্ঞ। যদিও নেপালে এখন কিছুটা শীত (তাপমাত্রা ১৬ ডিগ্রির মতো), তারপরও বাংলাদেশ দল অনায়াসেই মানিয়ে নিয়েছে এই আবহাওয়ার সঙ্গে। কেননা বাংলাদেশেও এখন শীতকালই চলছে।
For add
For add
For add
For add