for Add

বার্সার ওপর চাপ ধরে রাখল রিয়াল

downloadনিজস্ব প্রতিবেদক: রিয়ালের জার্সি গায়ে অভিষেক ঘটাতে আরও ক’টা দিন অপেক্ষা করতে হবে মার্টিন ওডেগার্ডকে৷ কারণ বুধবার আলমেরিয়ার বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চেই থাকতে হল নরওয়ের এই বিস্ময়বালককে৷ মাঠে না নামলেও অবশ্য দলের জয়ে উচ্ছ্বসিত ১৬ বছরের এই ফুটবলার৷ কোনও অঘটন না ঘটিয়ে স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে আলমেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। গ্যারেথ বেল, করিম বেনজেমার অনুপস্থিতিতে ক্যারিশমা দেখালেন হামেস রদ্রিগেজ৷

প্রথমার্ধে শেষ মুহূর্তে (৪৪ মিনিট) রদ্রিগেজের দর্শনীয় ভলিতে গোলের মুখ খোলে রিয়াল৷ বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের দুরন্ত শটে বল আলমেরিয়ার জালে জড়ান তিনি৷ ব্রাজিল বিশ্বকাপে গোটা দুনিয়ার নজর কেড়েছিলেন কলম্বিয়ায় স্ট্রাইকার৷ বুধবারের বার্নাব্যুতে যেন তারই ফ্ল্যাশ-ব্যাক দেখতে পেলেন দর্শকরা৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুল করে বসে সফরকারীরা৷ ৪৯ মিনিটে আত্মঘাতী গোল করে রিয়ালকে আরও এগিয়ে দেন মাউরো ডস স্যান্তোস৷ বিপক্ষের ওপর লাগাতার আক্রমণ করতে তখনও পিছপা হননি আনচেলত্তির ছেলেরা৷ ফলস্বরূপ ৮৪ মিনিটে রিয়ালের স্কোরবোর্ডে আরও একটি গোলের সংখ্যা বাড়ে৷

সৌজন্যে অ্যালভারো আরবেলোয়া৷ চিচারিতোর কর্নার থেকে ডান-পায়ের শটে ধারে ও ভারে অনেকটাই পিছিয়ে থাকা আলমেরিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন স্প্যানিশ রাইট ব্যাক৷ রদ্রিগেজের সাফল্যের দিন অবশ্য গোল পেলেন না সিআর সেভেন৷ ৮৯ মিনিটে হ্যাভিয়ের হার্নান্দেজের থ্রু থেকে একটুর জন্য গোল হাতছাড়া করেন পর্তুগিজ স্ট্রাইকার৷

৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে বার্সেলোনার ওপর চাপ বজায় রাখল চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা৷ মাত্র দু’পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে মেসির বার্সেলোনা৷ শনিবার অ্যাওয়ে ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবেন রোনালদোরা।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add