for Add

প্রথম বিভাগ নারী দাবা লিগে বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন

ওয়ালটন প্রথম বিভাগ নারী দাবা লিগে বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ৭ খেলায় তারা পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করে। বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড়রা হলেন নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, নুশরাত জাহান আলো, ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার শ্রীজা শেশাদ্রি, নারী ফিদেমাস্টার তনিমা পারভীন, ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার ভেলাভান ভার্ষিনি ও নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ। অধিনায়ক ছিলেন ড. শোয়েব রিয়াজ আলম।

তবে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়রা হলেন ওয়াদিফা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জমু, কাজী জারিন তাসনিম ও ওয়ারসিয়া খুশবু। অধিনায়ক ছিলেন ফিদেমাস্টার শেখ নাসির আহমেদ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ২৮ মার্চ শিরোপা নির্ধারণী সপ্তম তথা শেষ রাউন্ডে বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের দুই ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার শ্রীজা শেশাদ্রি ও ভেলাভান ভার্ষিনি যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ও ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশের নারী ফিদেমাস্টার তনিমা পারভীন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুমের সাথে ড্র করেন। বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলোকে পরাজিত করেন।

এদিকে শাহিন চেস ক্লাব ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। শেষ রাউন্ডে শাহিন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস একাডেমিকে পরাজিত করে। শাহিন চেস ক্লাবের হয়ে খেলেছেন নুশরাত জাহান লিজা, আফরিন জাহান মুনিয়া, নীলাভা চৌধুরী, সাবিকুন নাহার তনিমা, কিশোয়ারা সাজরীন ইভানা ও জান্নাতুল প্রীতি।

অপরদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে মেমোরিয়াল চেস ক্লাব চতুর্থ ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব পঞ্চম হয়েছে।

এছাড়া ৩ পয়েন্ট নিয়ে বসির মেমোরিয়াল চেস একাডেমি ষষ্ঠ, শেখ রাসেল চেস ক্লাব সপ্তম এবং কোন ম্যাচ পয়েন্ট না পেয়ে টিম বরিশাল অষ্টম হয়েছে।

শেষ রাউন্ডে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে শেখ রাসেল রাসেল চেস ক্লাবকে ও বসির মেমোরিয়াল চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে টিম বরিশালকে পরাজিত করে।

উল্লেখ্য রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮ দল এবারের প্রথম বিভাগ নারী দাবা লিগে অংশগ্রহণ করে।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add