for Add

‘আর্জেন্টিনা-বাংলাদেশ ভাই ভাই’

তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে প্রথম দল হিসেবে শুক্রবার সকালে ঢাকা এসেছে আর্জেন্টিনা দল। বিকেলে রাজধানীর পল্টনের একটি হোটেলে মিডিয়া ব্রিফিং করেছেন দলটির কোচ ও আর্জেন্টিনা কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি রিকার্ডো আকুনিয়া।

৫৫ বয়সী আকুনিয়া একসঙ্গে ফেডারেশন ও জাতীয় দল সামলাচ্ছেন। অথচ তরুণ বয়সে তিনি খেলতেন ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলতে তিনি ৪০টি দেশও ভ্রমণ করেছেন।

বাংলাদেশে এসে কাতার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গই তিনি আগে টানলেন। বলেছেন, ‘ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের একইরকম অনুভূতি দেখেছি। বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার প্রতি উৎসাহ দেখিয়েছে, টিভিতে সেটা আমরা দেখেছি। আমরা অভিভূত। বলতে চাই-বাংলাদেশের মানুষ ও আমরা ভাই ভাই।’

আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ও দেশটিকে ৮৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন করা ম্যারাডোনার সাথে দুইবার দেখা হয়েছে রিকার্ডোর। প্রথমবার দেখা হয় ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ডোপিং টেস্টে পজিটিভ হয়ে ম্যারাডোনা নিষেধাজ্ঞা পেয়ে দেশে ফেরার পর একটি ব্যাডমিন্টন কোর্টে। দ্বিতীয়বার অন্য একটি অনুষ্ঠানে।

নিজেদের দেশের ফুটবল সম্পর্কে বলতে গিয়ে কাবাডি কোচ বলেছেন, ‘আর্জেন্টিনায় সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর উন্মাদনা আরও বেড়ে গেছে। বিশেষ করে তরুণরা ফুটবলের প্রতি আরও বেশি বুঁদ হয়েছে। তবে আর্জেন্টাইনরা শুধুমাত্র একটা খেলা খেলে না, একাধিক খেলা খেলে।’

কাবাডি আর্জেন্টিনার ছোট খেলাগুলোর মধ্যে একটা। ২০০২ সালে কানাডায় ভারতীয় বংশোদ্ভূতদের খেলতে দেখে কাবাডির প্রতি আগ্রহ জন্মায় রিকার্ডো আকুনিয়ার। সেখানে খেলার নিয়ম-কানুন শিখে নিজ দেশে কাবাডি চর্চা শুরু করেন।

কাবাডিতে আর্জেন্টিনায় মোট ৬টি দল। সবই অপেশাদার। নিয়মিত কোনো লিগ হয় না। বছরে দুটি টুর্নামেন্ট হয় মাত্র। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে আসা দলের মধ্যে চারজন পুরনো, যারা ২০১৬ সালে আহমেদাবাদে বিশ্বকাপ খেলেছেন। দলে তিন জন রয়েছেন কুস্তিগীর, দু’জন দ্বিতীয় বিভাগে ফুটবল খেলেন; আছেন রাগবি, ব্যাডমিন্টন ও তায়কোয়ানদো খেলোয়াড়ও।

বুয়েন্স আয়ার্স থেকে ব্রাজিল হয়ে দুবাই, এরপর ঢাকা-সব মিলিয়ে ৪৮ ঘন্টা বিমানপথ ভ্রমণ করেছেন খেলোয়াড়রা। সন্ধ্যায় বাংলাদেশের কাবাডি কোর্ট দেখতে এসেছিলেন। রিকোর্ডো এসেছেন দেশটির পাতাগোনিয়া শহর থেকে, যেটি বুয়েন্স আয়ার্স থেকে ২৩০০ কিলোমিটার দূরে। দুই দিন বাস জার্নি করে কাবাডি দলের সাথে যোগ দিয়ে ঢাকা এসেছেন।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add