for Add

কোনমতে রক্ষা পেল বায়ার্ন

মিডফিল্ডার জসুয়া কিমিচের শেষ মুহূর্তের গোলে বুন্দেসলিগা মৌসুমের দ্বিতীয় পরাজয়ের হাত থেকে মুক্তি পেয়েছে বায়ার্ন মিউনিখ। কিমিচের ৯০ মিনিটের গোলে ঘরের মাঠে কোলনের সাথে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন।

শনিবার ব্রেমেনের বিরুদ্ধে ৭-১ গোলের জয় পাওয়া কোলন কাল তিন মিনিটে এগিয়ে গিয়ে বায়ার্নের উপর চাপ সৃষ্টি করতে থাকে। ডিফেন্ডার জুলিয়ান চাবট কর্ণার থেকে বল পেয়ে অনেকটা ফাঁকায় দাঁড়ানো এলিয়েস শাকিরির দিকে বাড়িয়ে দেন। তিউনিশিয়ান এ মিডফিল্ডার পোস্টের খুব কাছে থেকে বল জালে পাঠান। ২৯ মিনিটে কোলন ব্যবধান প্রায় দ্বিগুণ করেই ফেলেছিল। কিন্তু বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমার শাকিরি ও ডেনিস হুসেইনবাসিচের পরপর দুই শট দুর্দান্তভাবে রুখে দিয়ে কোলনকে ব্যবধান বাড়াতে দেয়নি। এরপর বায়ার্নের একের এক আক্রমণ রুখে দিয়ে নিজেদের প্রতিরোধ করেছে কোলন। ২০০৯ সালের পর প্রথমবারের মতো বায়ার্নের মাটিতে জয় তুলে নেবার পথেই ছিল কোলন। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে কিমিচ তা হতে দেয়নি।

শেষ মিনিটে গোল হজম করাটা কিছুটা অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন কোলন ম্যানেজার স্টিফেন বমগার্ট। কিন্তু একইসাথে তিনি স্বীকার করেছেন পুরো দল যা খেলেছে তার মধ্যে পরিপূর্ণ পারফরম্যান্স ছিল।

বায়ার্ন কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন দ্বিতীয়ার্ধে তার দল দারুণ খেলেছে। কিন্তু ২০২৩ সালে দুই ম্যাচে দুই ড্রয়ে কিছুটা হলেও বায়ার্ন পিছিয়ে পড়েছে। তিনি বলেন, ‘দূর্ভাগ্যবশত: শেষ মুহূর্তে আমরা যথেষ্ট প্রতিরোধ গড়তে পারিনি।’ এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করলো বায়ার্ন।

দিনের আরেক ম্যাচে উল্ফসবার্গ তাদের সাম্প্রতিক ফর্ম ধরে রেখে হার্থা বার্লিনকে ৫-০ গোলে পরাজিত করেছে। এর আগের ম্যাচে ফ্রেইবার্গকে তারা ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল। ম্যাচের চার মিনিটে সুইডিশ মিডফিল্ডার মাটিয়াস সাভানবার্গ ফ্রি-কিক থেকে সফরকারী উল্ফসবার্গকে এগিয়ে দেন। অধিনায়ক ম্যাক আর্নল্ড স্পট কিক থেকে ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। তিন মিনিট পর জোনাস উইন্ডের কার্ভিং শটে ৩-০ গোলের লিড পায় উল্ফসবার্গ। গত চারদিনে উইন্ডের এটি তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধে রিডল বাকু ও ওমর মারমুশ আরো দুই গোল করলে উল্ফসের টানা ষষ্ঠ জয় নিশ্চিত হয়।

শেষ ৬ ম্যাচে পরাজিত হয়ে তলানির থেকে দ্বিতীয় স্থানে থাকা হার্থা শনিবার ইউনিয়ন বার্লিনের মোকাবেলা করবে। লিগ টেবিলের শীর্ষে থাকা বায়ার্নের তুলনায় এক ম্যাচ কম খেলা ইউনিয়ন বার্লিন এ মুহূর্তে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।

এ দিন অন্য ম্যাচে ১০ জনের স্টুটর্গার্টেল সাথে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে হফেনহেইম। আন্দ্রে ক্রামারিচের ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে দুর্দান্ত দুরপাল্লার শটে হফেনহেইমের ড্র নিশ্চিত হয়। এর আগে এই ক্রামারিচের গোলেই ম্যাচের শুরুতে লিড পেয়েছিল হফেনহেইম। ৪৫ ও ৭৭ মিনিটে সেরু গুইরাসি ও ওয়াটারু এন্ডোর গোলে ২-১ গোলে এগিয়ে যায় স্টুটগার্ট। ৭৮ মিনিটে দুই হলুদ কার্ডে মাঠত্যাগে বাধ্য জন ফরাসি মিডফিল্ডার নাইরু মোহাম্মদ আহামাদা। যে কারনে বাকিটা সময় স্টুটগার্টকে ১০ জন নিয়ে প্রতিরোধ চালাতে হয়েছে।

দিনের শুরুতে মিডফিল্ডার যানি ওলমোর এক গোল ও তিন অ্যাসিস্টে ধুকতে থাকা শালকেকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আরবি লিপজিগ। প্রথমার্ধে দুই গোল করেছেন পর্তুগীজ স্ট্রাইকার আন্দ্রে সিলভা। বেঞ্জামিন হেনরিকস ও সাবেক চেলসি ফরোয়ার্ড টিমো ওয়ার্নার প্রথমার্ধের বাকি গোল দুটি করেছেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই শালকে কিছুটা আগ্রাসী হয়ে উঠে। জাপানীজ মিডফিল্ডার কুজুকি ৫৬ মিনিটে শালকের হয়ে এক গোল পরিশোধ করেন। শালকের হয়ে দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পেলেন তিনি। এরপর ওলমো একক প্রচেষ্টায় গোল করলে লিপজিগ ৫-১ গোলের লিড পায়। ড্যানিশ স্ট্রাইকার ইউসুফ পোলসেন শেষ মিনিটে আরো এক গোল করলে মৌসুমে সবচেয়ে বড় নিশ্চিত করে লিপজিগ।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add