for Add

রোনালদোর অভিষেক ম্যাচে আল নসরের জয়

সৌদি আরবে পেশাদার ফুটবল লিগে জয় দিয়ে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। রোববার লিগে ইত্তিফাককে ১-০ গোলে পরাজিত করেছে রোনালদোর আল নসর। ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামী ফুটবলার হিসেবে আল নসরে যোগ দেবার পর প্রথমবারের মতো নতুন ক্লাবের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন পর্তুগীজ সুপারস্টার।

যদিও ম্যাচে কোন গোল করতে পারেননি রোনালদো। কিন্তু তাকে দলে পেয়ে আল নসরের চেহারাই পাল্টে গেছে। ৪০০ মিলিয়ন ইউরোরও বেশি মূল্যে ৩৭ বছর বয়সী রোনালদোর দলে ভিড়িয়ে ঘরোয়া ও কন্টিনেন্টাল শিরোপা দিকে এখন চোখ আল নসরের।

যদিও এ ম্যাচের আগেই রোনালদোর সৌদি আরবের মাঠে অভিষেক হয়ে গেছে। সপ্তাহের শুরুতে লিওনেল মেসির পিএসজির বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে খেলতে নেমে রোনালদো দুই গোল করেছিলেন। ম্যাচটিতে পিএসজি ৫-৪ গোলে জয়ী হয়।

ম্যাচ শেষে আল নসরের কোচ রুডি গার্সিয়া বলেছেন, ‘ফুটবলের ইতিহাসে সে অন্যতম সেরা খেলোয়াড়। সে কারণেই তাকে দলের মধ্যে সর্বোচ্চ সুবিধা দেবার চেষ্টা করাটা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমি চাই সে এখানকার ফুটবল উপভোগ করুক। আজ নতুন ক্লাবে প্রথমবারের মতো খেলতে সে মুখিয়ে ছিল।’

রোনালদো আল নসরের অধিনয়াকের আর্মব্যান্ড পড়েই মাঠে নেমেছিলেন। প্রথমার্ধে তার শুরুটা ততটা ভাল না হলেও ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেন। সতীর্থরা তাকে বল যোগান দিতে হিমশিম খাচ্ছিল। যে কারণে বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে। রোনালদোর প্রথম শটটি ডিফ্লেকটেড হয়ে বারের উপর দিয়ে বাইরে চলে যায়। আব্দুলমাজেদ আল সুলাইহিমের ক্রস থেকে ৩১ মিনিটে অ্যান্ডভরসন টালিসকার হেডের গোলে এগিয়ে যায় আল নসর। পুরো ম্যাচে ইত্তিফাক আর সেই গোল পরিশোধ করতে পারেনি। এ গোলের পরপরই রোনালদোর একটি ফ্রি-কিক অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধে আল নসরের আক্রমণভাগে তিনজন ফরোয়ার্ড নিয়ে খেলতে নামে। রোনালদোর অ্যাসিস্টে মার্টিনেজ ও টালিসকা পরপর দুটি সুযোগ নষ্ট করেন। এরপর রোনালদোও গোলের সুযোগ হাতছাড়া করেছেন। এ জয়ে সৌদি প্রো-লিগে আল নসর এক পয়েন্টে আল হিলালকে পিছনে ফেলে টেবিলের শীর্ষ স্থান ধরে রখেছে।

জানুয়ারির শুরুতে সৌদি আরবে পৌঁছালেও ম্যানচেস্টার ইউনাইটেডে সমর্থকের সাথে অশোভন আচরণের দায়ে দুই ম্যাচ নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি রোনালদো। ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে ধীরে ধীরে এ পর্যায়ে নিয়ে আসা রোনালদোর জাতীয় দল ও ক্লাব ফুটবলের শেষের সময়টা মোটেই ভাল ছিলনা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে খেলতে নামা রোনালদোকে কাতারে শেষ দুটি ম্যাচে বদলী বেঞ্চে কাটাতে হয়েছে। ইউনাইটেড থেকে বিদায়টাও মোটেই সুখকর হয়নি।

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে সাতটি ঘরোয়া চ্যাম্পিয়নশপের শিরোপা জয় করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে পেয়েছেন পাঁচটি শিরোপা। জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১১৮ গোলের মালিক এখনো রোনালদো। ইউরো ২০১৬ জয়ী পতুর্গালের রোনালদো সব মিলিয়ে ক্যারিয়ারে ৮১৯ গোল করেছেন। কাতার আসরে গোলে করে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপেই গোল করার কৃতিত্ব অর্জন করেন। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add