for Add

মেসিদের বিপক্ষে অধিনায়ক রোনালদোই

প্রায় দুই বছরেরও বেশি সময় পর মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ তারা লড়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরে, চ্যাম্পিয়ন্স লিগে।

অবশেষে আরও একটি মেসি-রোনালদো দ্বৈরথ এবং সম্ভবত শেষবার। সময়ের প্রবাহতায় দুজন এখন দুই ভুবনের বাসিন্দা। মেসি খেলছেন ইউরোপের দল প্যারিস সেন্ট জার্মেইয়ে, রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে।

মূলত মেসি-রোনালদোর লড়াইটা হবে একটি প্রীতি ম্যাচে। যেখানে সৌদি অল স্টার একাদশ খেলবে পিএসজির বিপক্ষে। এত বছর পর দুই মহাতারকার লড়াই, সেটাও আবার সৌদি আরবের মাটিতে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ।

মেসি-রোনালদোর লড়াই দেখতে টিকিটের আবেদন জমা পড়েছে অনেক। শুধু তাই নয়, এই ম্যাচে একটি বিশেষ টিকিটের দাম উঠেছে ২৬ কোটি টাকা! স্বাভাবিকভাবেই এই চিত্রটা বলে দিচ্ছে, সৌদি অল স্টার একাদশ এবং পিএসজির মধ্যে যে প্রীতি ম্যাচটি কতটা আরাধ্য।

আগামী ১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। মাঠে বসে খেলা দেখতে পারবেন ৬৮ হাজার দর্শক। কিন্তু এই ম্যাচে টিকিটের আবেদন এসেছে ২০ লাখেরও বেশি।

কাদের কপাটে জুটবে, টিকিট তা নিয়ে বেশ চাপে আয়োজকরা। এরই মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রোনালদোকে আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হচ্ছে।

এছাড়া রোনালদোর অধিনায়ক থাকার বিষয়টি টুইট করে নিশ্চিত করেছেন সৌদি আরবের সাধারণ বিনোদন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান তুর্কি আল-শায়েখ। তিনিও আর্মব্যান্ড পরার ভিডিওটি টুইটে সংযুক্ত করেছেন।

সূত্র: গোলডটকম/জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add