for Add

ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ-ইরাক কাল মুখোমুখি

কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, আর ইরাকে খেলাটির চর্চা হচ্ছে বছর ছয়েক ধরে। তবে এই সময়ের মধ্যেই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ‘দুঃসাহস’ দেখাচ্ছে ইরাক!

কারণ কেনিয়ার বিপক্ষে হার দিয়ে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু করলেও নেপালের পর আজ মঙ্গলবার ইন্দোনেশিয়াকে ৬৭-১৬ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি, লোনাই পেয়েছে পাঁচটি।

মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের জোরে আগামীকাল বুধবার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারানোর স্বপ্ন দেখছে ইরাক। এবারই প্রথম কাবাডিতে ইরাকের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। জাতির পিতার নামের এ টুর্নামেন্টে এবারই প্রথম খেলছে ইরাক। প্রথমবার খেলতে এসেই নেপালকে হারিয়ে যে চমকের শুরু করেছে আলী সারির দল, বাংলাদেশকে হারিয়ে সেটা ধরে রাখতে চাইছে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের পর ইরাকের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।

ইরাক অধিনায়ক আলী সারি জানান বাংলাদেশ ও ইরাক সমশক্তির দল, আমরা মনে করে ইরাক সেরা, বাংলাদেশও মনে করে তারা সেরা। তবে আমি মনে করি আমরা সেরা। কারণ আমি আমার খেলোয়াড় ও বাংলাদেশের খেলোয়াড়দের দেখেছি। বাংলাদেশের মতো ইরাকেরও ভালো খেলোয়াড় আছে। সেকারণে আমি মনে করি ইরাক-বাংলাদেশ সমানে সমান। টুর্নামেন্টের বিচার বিশ্লেষন করলে আমি মনে করি কেনিয়া ফাইনালে খেলবে। তাদের প্রতিপক্ষ হবে ইরাক কিংবা বাংলাদেশ।

তবে শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশই সেমিফাইনালে পরিস্কার ফেবারিট। গ্রুপ ‘এ’তে ইংল্যান্ড (৪৬-১৫ পয়েন্টে), মালয়েশিয়াকে (৫৬-২১) খুব সহজে হারালেও বড় চ্যালেঞ্জে পড়তে হয়েছে শ্রীলংকার বিপক্ষে। রোমাঞ্চকর লড়াইয়ে ৪০-৩৮ পয়েন্টে লংকানদের হারিয়ে গ্রুপ সেরা হওয়া লাল সবুজের দলটি সেমিতে অপেক্ষাকৃত দুর্বল ইরাককে পেয়েছে। সোমবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পরই ইরাককে নিয়ে পরিকল্পনা শুরু করেন কোচ সাজুরাম। প্রতিপক্ষ হিসেবে ইরাককে পেয়ে বাংলাদেশ যে খুশি তা স্পষ্ট অধিনায়ক তুহিন তরফদারের কন্ঠে,‘ইরাককে নিয়েই কাজ বেশি করতেছি। কারণ সবমিলিয়ে ইরাকের প্লেয়ার ভাল। প্রতিপক্ষের বিচারে অন্য দলের চেয়ে আমি মনে করি ইরাক আমাদের জন্য সহজ।’

কেনিয়া পাঁচটি লোনা সহ ৬৫-১৯ পয়েন্টে নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ফলে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আফ্রিকান দলটি প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষ পেয়েছে শ্রীলঙ্কাকে। গত বছর প্রথম আসরে এই শ্রীলঙ্কাকে কোয়ালিফাইং ম্যাচে হারিয়ে ফাইনালে উঠেছিল কেনিয়া।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add