for Add

স্বাগতিক বাংলাদেশের উড়ন্ত সূচনা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে তুহিন তরফদার-আরদুজ্জামান মুন্সিদের দাপুটে পারফরম্যান্সে ইংল্যান্ডকে তিনটি লোনাসহ ৪৬-১৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে ডিফেন্স এবং রেইডিংয়ে বাংলাদেশের খেলোয়াড়রা ছিলেন দুর্দান্ত। পয়েন্ট ছিনিয়ে আনার সঙ্গে ইংলিশদের আটকিয়ে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রন নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ্বেও সেরা ছন্দে ছিলেন সাজুরামের শিষ্যরা। ফলে তিনটি লোনাসহ ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধ্বে ২টি লোনাসহ ২৭-৪ পয়েন্টে এগিয়ে ছিল তুহিন তরফদারের দল। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের তুহিন তরফদার।

‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রোববার সকাল ১০ টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর শিরোপা ধরে রাখার মিশনে নামে বাংলাদেশ। ২০১৬ সালে ভারতের আহমেদবাদে কাবাডি বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয়বার মুখোমুখি হয় দল দুটি। ফুটবলের দেশ ইংল্যান্ড দলে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড় আছে। সোমেশওয়ার কালিয়া-কেশব কুমারদের নাম দেখে অনেকেই হয়তো ভেবেছেন সমানে সমানে লড়াই হবে। কিন্তু নিজ মাঠে বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে।

তুহিন তরফদারের হাত ধরে প্রথম পয়েন্ট পায় লাল সবুজের দলটি। এরপর মাইকেল ওয়েলিংটনকে আটকিয়ে দ্বিতীয় পয়েন্ট পাওয়ার পরই আত্মবিশ্বাস বেড়ে যায় সাজুরামের দলের। প্রথমার্ধ্বে দু’বার ইংল্যান্ডকে অলআউট করেন তুহিন তরফদাররা।

চোটের কারণে এবারের আসরে নেই দেশের এক নাম্বার রেইডার মাসুদ করিম। অবশ্য তার অভাবটা বুঝতে দেননি বাংলাদেশ অধিনায়ক তুহিন। প্রতিপক্ষের কাছ থেকে একাই বেশ কয়েকটি পয়েন্ট এনে দেন এ রেইডার।

অপরদিকে পয়েন্ট ছিনিয়ে নেয়ার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে ইংলিশরা। তাদেরকে এই অর্ধ্বে পয়েন্ট ছিনিয়ে নিতে দেয়নি বাংলাদেশের ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধ্বেও ছন্দ ধরে রাখে বাংলাদেশ। তবে শেষ ২০ মিনিট লড়াইয়ের চেষ্টা করে ইংল্যান্ড। কিন্তু প্রথমার্ধ্বে পয়েন্টের ব্যবধান ২৩ থাকাতে ঘাটতি পূরণ করা সম্ভব হয়নি।

বাংলাদেশের খেলোয়াড়রাও একের পর এক পয়েন্ট আদায় করে ব্যাকফুটে ঠেলে দেয় প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপে খেলতে আসা ইউরোপের দেশটিকে। দ্বিতীয়ার্ধ্বে আরেকটি লোনা পায় বাংলাদেশ। সব মিলিয়ে চল্লিশ মিনিটের লড়াইয়ে তিনটি লোনা পায় স্বাগতিকরা।

এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক উন ইয়ং হ্যাক ই প্রসাদ রাও, স্টার স্পোর্টসের সিইও অরুন গোস্বামী, সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় এবং বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা রেঞ্জের ডিআইজি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add