for Add

ওদের চোখে-মুখে শিরোপা জয়ের স্বপ্ন

দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। ১৯-২৪ মার্চ অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে এবার ৮টি দল অংশ নিচ্ছে। আজ শুক্রবার হোটেল ৭১ -এ টুর্নামেন্টের ট্রফি উম্মোচনের পর অংশগ্রহণকারী আট দেশের অধিনায়করা নিজেদের অনুভূতি প্রকাশ করার পাশাপাশি এ টুর্নামেন্টে তাদের প্রত্যাশাগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরেন। তাদের বক্তব্যগুলো নিম্নে তুলো ধরা হলো-

তুহিন তরফদার, অধিনায়ক, বাংলাদেশ
এত সুন্দর একটা আয়োজন করে আমাদের কাবাডি খেলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আপনারা যারা কাবাডি ফেডারেশনের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। আমরা দীর্ঘ একটি বছর ধর অনুশীলনের মধ্যে ছিলাম, স্বাধীনতার মাস আমাদের বঙ্গবন্ধুর নামের এই টুর্নামেন্ট সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং আমাদের চ্যাম্পিয়ন ধরে রাখার জন্য। আসলে আগেরটা ছিল পাঁচ দলীয়,এটা হচ্ছে আট দলীয়। তাই এটা আট দলীয় হলেও আমি শ্রীলংকা এবং কেনিয়াকে মূল প্রতিদ্বন্ধিী হিসেবে ভাবতেছি। এবং তাদের সঙ্গে আমাদের খেলাটা কঠিন হবে। তারপরেও নতুন এবং পূরাতন সমন্বয়ে আমাদেও যে দল হয়েছে এবং বিদেশি দুই জন কোচ এবং ট্রেনারের মধ্যমে প্রশিক্ষন দেয়া হয়েছে। সবমিলিয়ে কম্বিনেশনের মাধ্যমে আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। আশা করি এবার শিরোপা ধরে রাখতে পারব।ইংল্যান্ডের সঙ্গে ২০১৬ সালে ভারতের আহমেদবাদে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা হয়েছিল। সেখানে আমরা বড় ব্যবধানে জিতেছি। সেখানে খেলার অভিজ্ঞতা আমার আছে। তারই ধারাবাহিকতায় ওরা আমাদের সঙ্গে পারবে না বলে আত্নবিশ্বাস আছে। তারপরেও কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। কার শক্তি কেমন, তা নিয়ে ভেবে লাভ নেই। মাঠেই পারফরম্যান্স করতে হবে। আমরা চেষ্টা করব সেরাটা দিবো।

লাহিরু সাম্পাথ, অধিনায়ক, শ্রীলংকা
কাবাডি প্লেয়ারের জন্য বঙ্গবন্ধু কাপ টুর্নামেন্টটি খুবই ভাল। কেনিয়া, ইরাক, নেপাল, মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার মতো দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে দেখা হওয়ায় ভাল লাগছে। এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে আমি খুব্ই খুশি। সবাইকে ধন্যবাদ। এশিয়ান গেমসের জন্য আমাদের দল গঠন করা হয়েছে। এখানে নতুন অনেক প্লেয়ার এসেছে। দুই সপ্তাহের প্রস্তুতিতে আমরা এখানে খেলতে এসেছি। আমাদের মূল ফোকাস এশিয়ান গেমস। এখানে সব দলই শক্তিশালী। তবে আমরাও প্রস্তুত আছি।

হাগাই ওগাক, অধিনায়ক, কেনিয়া
সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রন জানানোর জন্য। আমি সব মিডিয়াকে ধন্যবাদ জানাই। কোচ, খেলোয়াড় এবং অফিসিয়ালদেও ধন্যবাদ জানাই। বাংলাদেশ সুন্দর একটি দেশ। এ নিয়ে দ্বিতীয়বার আমি এখানে এসেছি। প্রথমবার যাই হয়েছে (রানার্সআপ) তা নিয়ে আমি ভাবছি না। আমি আশা করি আফ্রিকার এই দলটির বিপক্ষে খেলতে সবাই মুখিয়ে আছে। আমাদেরকে হারানো সহজ হবে না। টুনৃামেন্টের জন্য প্রস্তুত কেনিয়া। গত বছরটি আমাদের কপাল খারাপ ছিল। সেই সময় প্রথমার্ধ্বে কেনিয়া এগিয়ে ছিল। কিন্তু এরপর কিছু ছোট ভুলের কারণে আমরা পিছিয়ে পড়ি এবং হেরে যাই। তবে এবার আমরা শিরোপা জিততে এসেছি। চ্যাম্পিয়নশীপ ছাড়া অন্য কিছু ভাবছি না।

সোমেশ ওয়ার, অধিনায়ক, ইংল্যান্ড
প্রথমবার বাংলাদেশে আসতে পেরে ভাল লাগছে। কালই আমাদেও প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী বাংলাদেশ দল। তাদের সঙ্গে অতীতে খেলার অভিজ্ঞতা আছে আমাদের। এই টুর্নানেমেন্ট আমাদেও একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

নাগেশ্বর থারি, অধিনায়ক, নেপাল (তবে অধিনায়কের পরিবর্তে বক্তব্য দেন অজয় মানান্দার)
আমরা বাংলাদেশে এসেছি এবং বঙ্গবন্ধু কাপে অংশ নিতে পারে ভীষণ আনন্দিত। দ্বিতীয়বারের মতো আমরা বঙ্গবন্ধু কাপে অংশ নিচ্ছি। টুর্নামেন্ট সামনে রেখে কঠোর অনুশীলন করেছি। টুর্নামেন্টে শিরোপা জয়ের ব্যাপারে আমরা দারুণ আশাবাদী এবং আমরা অবশ্যই জয়ী হবো।

ভিমালাথান, অধিনায়ক, মালয়েশিয়া
সবাইকে শুভ অপরাহ্ন। আমরা বাংলাদেশে এসেছি টুর্নামেন্ট খেলতে। আমরা চেষ্টা করব ভালো খেলার।

আলি সারি, অধিনায়ক, ইরাক
বাংলাদেশে এসে আমার ভীষণ ভালো লাগছে। বঙ্গবন্ধু কাপ একটি মর্যাদার টুর্নামেন্ট। আমরা টুর্নামেন্টে শিরোপা জিততে এসেছি। তবে অন্য দলের জন্যও শুভ কামনা রইল।

নোমান তস পাসেক, অধিনায়ক, ইন্দোনেশিয়া
সবাইকে শুভ অপরাহ্ন। আমি টস বলছি। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমার সামনে রাখা ওই শিরোপা জিততে চাই।

যা থাকছে উদ্বোধনীতে
শুক্রবার সকাল থেকেই আলোয় আলোকিত শহীদ নূর হোসেন স্টেডিয়াম। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির দ্বিতীয় আসরের উদ্বোধনের আগে শেষ প্রস্তুতিতে সবাই। শনিবার বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির বড় টুর্নামেন্টের মাঠের লড়াইয়ের আগে হবে জমকালো উদ্বোধন। সেখানে ডিসপ্লে করবেন গাজীপুর সরকারি শিশু পরিবারের ৪০ জন শিক্ষার্থী। প্রতিকী হয়ে বাংলাদেশের স্বাধীনতাকে তুলে ধরা হবে। যেখানে লেখা থাকবে একজন বঙ্গবন্ধু, নয় মাস যুদ্ধ, সাতজন বীরশ্র্ষ্ঠে এবং একজন রাষ্ট্রনায়ক। পরিবেশন করা হবে বঙ্গবন্ধুর ভাষন, কবিতা, বিভিন্ন দেশাত্নবোধক গান এবং কাবাডির থিম সং ‘খেল কাবাডি খেল কাবাডি’। সরাসরি দেখাবে টি স্পোর্টস।

উদ্বোধনী দিনের খেলা
বাংলাদেশ-ইংল্যান্ড (বিকেল সাড়ে ৫টা)
শ্রীলঙ্কা-মালয়েশিয়া (সন্ধ্যা সাড়ে ৬টা)
কেনিয়া-ইরাক (সন্ধ্যা সাড়ে ৭টা)

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add