for Add

শিরোপা ধরে রাখার প্রত্যয়ে বাংলাদেশ

‘মুজিব শতবর্ষ সামনে রেখে গত বছর আমরা বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। করোনার কারণে সে সময় অনেক বিধি-নিষেধ, নির্দেশনা মেনে টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছিল। ইচ্ছা থাকা সত্বেও অনেক কিছু করা যায়নি। এবার করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় আমরা টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রেখেছি। শুধু তাই নয়, এর কলেবরও বৃদ্ধি করেছি। আশা করি এবার আরো আকর্ষণীয় ও জমজমাট আসর হবে। গতবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল পাঁচটি দেশ, এবার দল সংখ্যা বেড়ে আটটি হয়েছে’- আজ সোমবার সাংবাদিক সম্মেলনে বলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

২০২১ সালের আগে কাবাডি ফেডারেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গত বছর মার্চে হয়েছিল প্রথম বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ থেকে ২৪ মার্চ। বঙ্গবন্ধুর নাম ও কাবাডির প্রসার জন্য এশিয়ার বাইরে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ থেকে দল আমন্ত্রণ জানানো হয়েছিল। এশিয়ার মধ্যপ্রাচ্যের ইরাক, আসিয়ানের মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া, দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, নেপাল, স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে ইউরোপের ইংল্যান্ড ও আফ্রিকা মহাদেশের কেনিয়া। অংশগ্রহণকারী দলগুলো আগামী ১৬ ও ১৭ মার্চ ঢাকায় পৌছাবে।

দল সংখ্যা বাড়ায় প্রতিদ্বন্দ্বিতাও বেশি। প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার। তিনি জানান, ‘টুর্নামেন্ট মানেই চ্যালেঞ্জ। গতবার কেনিয়াকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এবারও চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যে প্রস্তুতি নিয়েছি, আমাদের আত্মবিশ্বাস আছে। আশা করি পারব।’ গতবার শিরোপায় বড় ভুমিকা ছিল মাসুদ করিমের। তিনি চোটে থাকায় দলে প্রভাব পড়বে কিনা প্রসঙ্গে তুহিন বলেন, ‘নিঃসন্দেহে সে আমাদের দলের অন্যতম খেলোয়াড়। তাকে আমরা মিস করলেও অন্যরা সবাই মিলে তার অভাব পূরণ করে দলকে সফল করব।’ প্রস্তুতি ও প্রতিপক্ষ প্রসঙ্গে অধিনায়ক আরো জানান, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি আসর সামনে রেখে দু্ইজন বিদেশি ও চারজন দেশি কোচের অধীনে আমরা দুই মাস ধরে অনুশীলন করছি। আমাদের দলটাও বেশ ভালো হয়েছে। টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার চেষ্টা করব। যদিও শ্রীলঙ্কা ও কেনিয়া কঠিন প্রতিপক্ষ। ম্যাচ দুটি চ্যালেঞ্জিং হবে ‘

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উপলক্ষে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাসুদ পুলিশ কাবাডির অভ্যন্তরীন টুর্নামেন্ট খেলতে গিয়ে ব্যথা পেয়েছিলেন। মাসুদ করিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জানান, ‘মাসুদ এখন আগের চেয়ে ভালো রয়েছে। তার নিবিড় চিকিৎসা হচ্ছে। প্রয়োজনবোধে তাকে বিদেশেও চিকিৎসা করাতে প্রস্তুত ফেডারেশন।’

চলতি বছর সেপ্টেম্বরে এশিয়ান গেমস। চীনের হাংঝুতে এশিয়ান গেমসের আগে এ টুর্নামেন্টকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন তুহিন। প্রস্তুতি আরও ভালো করার লক্ষ্যে পবিত্র ঈদ-উল ফিতরের পর জাতীয় দলকে দুই মাসের জন্য ভারতের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে বলে জানান কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add