for Add

ফাইনালে খেলার স্বপ্ন অপূর্ণ থেকে গেলো…

তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। দীর্ঘ ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যে স্বপ্ন নিয়ে আজ বাংলাদেশ শুরু করেছিল নেপালের বিপক্ষে তাতে ভাগ্যদেবী সহায় ছিল না।

অঘোষিত সেমিফাইনালের শুরুতে গোল করে সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলেন সুমন রেজা। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ বাঁশি বাজার মাত্র দুই মিনিট আগে একটি গোল হজম করে লাল-সবুজের দল। ডিফেন্ডারদের ভুলে পাওয়া পেনাল্টি থেকে গোলটি পরিশোধ করে দেয় নেপাল।

এই ড্রয়ে পয়েন্ট টেবিলে আগেই বাংলাদেশকে ছাড়িয়ে যাওয়া নেপাল সবার আগে পৌঁছে গেল আসরের ফাইনালে। কারণ এই ড্রয়ের ফলে তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগৃহীত হয়েছে নেপালের। আর সমান সংখ্যক ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট।

বাঁচা মরার এই লড়াইয়ে জয়ের কোন বিকল্প ছিলনা বাংলাদেশের সামনে। অপরদিকে ড্র করলেই ফাইনালে খেলার টিকিট নেপালীদের হাতে। এমন এক সমীকরণ নিয়ে আজ মাঠে নেমে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ।

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটে বক্সের কিছুটা বাইরে থেকে অধিনায়ক জামাল ভুঁইয়ার নেয়া ফ্রি কিকের ক্রসের বল গোল বক্সের সামনে থাকা সুমন রেজা লাফিয়ে উঠে দর্শনীয় হেডে নেপালি জালে জড়িয়ে দিলে উৎসব শুরু হয় লাল সবুজ শিবিরে।

এর পরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠে নেপাল। ১৪ মিনিটে চমৎকার সুযোগও পেয়ে যায় হিমালয় কন্যারা। গৌতম শ্রেষ্টার পাসের বলটি দারুণ পজিশনে থাকা রোহিত চাঁদ জালে জড়াতে ব্যর্থ হলে রক্ষা পায় বাংলাদেশ।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের গোল পরিশোধের সুযোগ হাতছাড়া করে নেপাল। রোহিতের ক্রসের বলে আয়ুশ হেড করলেও সেটি মাঠের বাইরে চলে যায়।

বিরতির পর প্রতিআক্রমণ থেকে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল বেঙ্গল টাইগাররা। বল নিয়ে নেপালী গোলবক্সের ভেতর ঢুকে যাওয়ার পর সুমন রেজার ডান পায়ের দুর্বল শট দক্ষতার সঙ্গে প্রতিহত করেন নেপালী গোলরক্ষক।

গোল পরিশোধে মরিয়া নেপাল ফের আক্রমণে মনোযোগ দেয়। ৬০ মিনিটে বক্সের ভেতর থেকেই দারুণ এক ভলি করেন অঞ্জন বিস্তা। তবে সেটি গোলপোস্টকে পাশ কাটিয়ে বাইরে চলে যায়।

তিন মিনিট পর গোলের সুযোগ পেয়ে যায় বাংলাদেশ। সাদের ফ্রি কিকের ক্রসে পোস্টের সামনে থাকা ইব্রাহিম হেড নিলেও সেটি ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়।

কিন্তু শেষ বাঁশি বাজার মাত্র দুই মিনিট আগে পেনাল্টি থেকে গোলটি পরিশোধ করে দেয় নেপাল। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্য ভেদ করেন অঞ্জন বিস্তা।

এর আগে ৭৮ মিনিটে অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য গোলরক্ষক জিকো। বক্সের বাইরে এসে প্রতিপক্ষের আক্রমণ হাত দিয়ে রুখে দেয়ার অপরাধে বাংলাদেশ গোলরক্ষককে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন দায়িত্বরত উজবেকিস্তানের রেফারি আর আখরোল। এতেই ১০জনের দলে পরিণত হয় বাংলাদেশ।

বাংলাদেশ দল : তপু বর্মন, জামাল ভুঁইয়া, সুমন রেজা, বিপলু আহমেদ, বিশ্বনাথ ঘোষ, আনিসুর রহমান, তারিক রায়হান কাজী, মোহাম্মদ ইব্রাহিম, টুটুল হোসেন বাদশাহ, রাকিব হোসেন ও সাদ উদ্দিন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add