for Add

স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি আজ উজ্জীবিত বাংলাদেশ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

এখন পর্যন্ত টুর্নামেন্টে বেশ ভাল প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে বাংলাদেশ। আগের দুই ম্যাচের একটিতে জয় ও আরেকটিতে ড্র করে এখনো পর্যন্ত অবস্থান করছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার পরও ১০ জনের দল নিয়ে সমতায় ফিরতে সক্ষম হয় টাইগাররা। ম্যাচের ৭৩ মিনিটে বাংলাদেশের হয়ে সমতাসূচক গোল করেন ইয়াসিন আরাফাত।একই রকম আত্মবিশ্বাস নিয়ে স্বাগতিকদের মোকাবিলা করতে চান লাল-সবুজ পতাকাধারীরা।

অন্তবতীকালীন প্রধান কোচ অস্কার ব্রুজনও চান স্বাগতিকদের বিপক্ষে শিষ্যদের একই মানের পারফর্মেন্স। এ মুহূর্তে পয়েন্ট তালিকার সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবারের ম্যাচে তারা যদি মালদ্বীপকে হারাতে পারে, তাহলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল।

পরের ম্যাচে বিশ্বনাথ ঘোষ ও রাকিব হোসেন বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না। তবে এতে দলে কোন সমস্যা হবে না বলে মনে করেন মতিন মিয়া। কারণ দলে অনেক বিকল্প খেলোয়াড় রয়েছে। দলের জন্য সুখবর হচ্ছে, মলদ্বীপের বিপক্ষে এ ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠেছেন ডিফেন্ডার রেজাউল করিম এবং এমন কী তিনি দলীয় অনুশীলনে যোগ দেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট সংগ্রহ ছাড়া অন্য কিছু ভাবছেন না। তিনি বলেন, ‘আমরা সবাই জানি মালদ্বীপের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে আমি মালদ্বীপের কথা ভাবছি না। আমি নিজ দলের বিষয়েই বেশি মনোযোগ দিতে চাই। আমরা জানি, এটি মালদ্বীপের হোম ম্যাচ। স্থানীয়দের কাছ থেকেও তারা সমর্থন পাবে। তবে আমাদের দল এটি পরোয়া করে না। আমরা সবাই ম্যাচটি থেকে ভাল কিছু আদায়ের চিন্তা করছি। আমরা পরবর্তী ম্যাচের দিকেই বেশি মনোযোগী। প্রতিপক্ষ কারা সেটি বড় কথা নয়।’

এক প্রশ্নের জবাবে জামাল বলেন, স্টেডিয়ামে সমর্থকেদর উপস্থিতি সব সময় দারুণ ব্যাপার। বিশেষ করে তাদের উৎসাহ মূলক চিৎকার দলকে অনুপ্রাণিত করে।

এদিকে প্রথম ম্যাচে নেপালের কাছে হারের পর আসন্ন ম্যাচটি মালদ্বীপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেপালের বিপক্ষে মালদ্বীপ আধিপত্য বিস্তার করে খেললেও নেপালের গোলরক্ষক দৃঢ়তার সঙ্গে তাদের প্রতিহত করেছে। এরপর বদলী হিসেবে মাঠে নেমে নেপালের চেহারা পাল্টে দেন মানিষ ডাঙ্গি। ৮৬ মিনিটে তার দেয়া গোলে পূর্ণ তিন পয়েন্ট লাভ করে হিমালয় কন্যারা।

ম্যাচে স্বাগতিকরা ৬২ শতাংশ সময় বল দখলে রাখলেও শেষ মুহূর্তে হজম করা গোলটি আর পরিশোধ করতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে তাই নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় মালদ্বীপ। এ জন্য বাংলাদেশের বিপক্ষে বাড়তি দক্ষতা প্রদর্শন করতে হবে দ্বীপদেশটির। অন্যথায় ফাইনালে খেলার জন্য তাদেরকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

বাংলাদেশ দল : শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add