for Add

সাফল্যের ধারায় উজ্জীবিত বাংলাদেশ, টার্গেট এবার মালদ্বীপ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনেক দিন পর ফর্ম ফিরে পেয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপে সেটারই বার্তা বহন করছে। মালদ্বীপে উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের দল ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে চমৎকার সূচনা করে।

এর পর নিজস্ব দ্বিতীয় ম্যাচে দেখায় আরো দুর্দান্ত পারফরম্যান্স। দশ জনের দল নিয়ে শক্তিশালী ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে এশীয় ফুটবলে তাক লাগিয়ে দেন জামাল ভূঁইয়ারা।

এবার তৃতীয় ম্যাচে টার্গেট স্বাগতিক মালদ্বীপ। আগামী ৭ অক্টোবর তাদের সঙ্গে ময়দানি লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। মাঠ থেকে তা সরাসরি সম্প্রচার করবে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

শক্তিশালী ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে এ সাফল্য অব্যাহত রাখতে দলের ম্যানেজার ও কোচিং স্টাফ পুরো দলকে মানসিকভাবে উজ্জীবিত রাখার চেষ্টা করছেন। এরই মধ্যে রক্ষণভাগের খেলোয়াড় রেজাউল করিম জ্বর থেকে সেরে উঠে দলের সঙ্গে আজ প্র্যাকটিস করেছে।

স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে তৃতীয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল আজ সকাল বাংলাদেশ সময় ১০:৪৫টা থেকে ১১:১৫টা পর্যন্ত প্রস্তুতি সম্পন্ন করে। এ সময়ে তারা দুটি ভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি নেয়। এক ভাগ খেলোয়াড়রা রিকভারি সেশনে অংশ নেয়। অপর ভাগ রেগুলার প্রস্তুতিতে অংশগ্রহণ করেন। প্র্যাকটিস শেষে খেলোয়াড়রা আইস বাথ করেন।

আগামীকাল মালদ্বীপের সময় বিকাল ৪:১৫টায় থেকে ৫:৪৫টা পর্যন্ত বাংলাদেশ দল প্রি-ম্যাচ প্র্যাকটিস সেশনে অংশ নিবে।

এদিকে স্থানীয় বাংলাদেশের দর্শকরা মালদ্বীপের সঙ্গে খেলাকে সামনে রেখে টিকিট সংগ্রহ করায় ব্যস্ত রয়েছে। কিন্তু আয়োজকেরা পর্যাপ্ত টিকিট বাংলাদেশের দর্শকদের জন্য না রাখায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add