for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১৯:০৫:২৩

উজবেকিস্তান থেকে দারুণ এক জয় নিয়ে ফিরছে নারী ফুটবল দল। রোববার হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা জিতেছে ৫-০ গোলে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচ বড় ব্যবধানে হারের পর এই জয়টা কিছুটা হলেও স্বস্তি দেবে গোলাম রব্বানী ছোটনের দলকে।
ফিফা র্যাংকিয়ে ৬১ ধাপ সামনে থাকা দলটির জালে বাংলাদেশের ৫ গোল দেয়াটা কৃতিত্বেরই বটে। যদিও এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের দুই ম্যাচ মোটেও সুখকর হয়নি সাবিনাদের।
হংকংয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে চার গোলই করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্যটি করেছেন তহুরা খাতুন। গোল উৎসব শুরু করেছিলেন তহুরা ১৮ মিনিটে। বাকি সময় সাবিনা যেন ম্যাচটাকে নিজের করে নেন। বিরতিতে যাওয়ার আগে গোল করে ব্যবধান দ্বিগুন করেন সাবিনা।
দ্বিতীয়ার্ধে ৩ গোল করে নিজের নামের সুবিচার করেছেন গোলমেশিনখ্যাত সাতক্ষীরার এই কন্যা। তিনি চারটি গোল করেছেন ৪৩, ৫৩, ৫৭ ও ৮৫ মিনিটে।
For add
For add
For add
For add
for Add