for Add

মেসি ছাড়াই পিএসজির জয়ের ধারা অব্যাহত

আবারো সাইডলাইনে বসে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজির) ম্যাচ উপভোগ করতে হয়েছে লিওনেল মেসিকে। শনিবার মন্টিপিলিয়ারকে লিগ ওয়ানে ২-০ গোলে হারানোর ম্যাচটিতে ইনজুরির কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন এ সুপারস্টার। মেসির অনুপস্থিতিতে পিএসজির হয়ে গোল দুটি করেছেন ইদ্রিসা গুয়ে ও জুলিয়ান ড্রাক্সলার।

সেনেগালের মিডফিল্ডারন গুয়ে ১৪ মিনিটে ২০ মিটার দূর থেকে জোড়ালো শটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন। এরপর লিগ টেবিলের শীর্ষে থাকা প্যারিসের জায়ান্টদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন বদলী খেলোয়াড় ড্রাক্সলার। এ দুই গোলেই মরিসিও পচেত্তিনোর দলের ফরাসি মৌসুমে ৮ ম্যাচে শতভাগ জয় নিশ্চিত হয়। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই থেকে ইতোমধ্যেই পিএসজি ১০ পয়েন্ট এগিয়ে গেছে।

এদিকে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতবারের ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিবে পিএসজি। এ ম্যাচের মাধ্যমে গত মৌসুমের সেমিফাইনালের একটি মধুর প্রতিশোধ নেবার সুযোগ আসছে পিএসজির সামনে। পচেত্তিনো বলেন, ‘এ ক্লাবের জন্য চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব অনেক বেশি। সেখানে জয়ের জন্য যথাসাধ্য অনুশীলন চালিয়ে যাচ্ছে পুরো দল।’

ধারণা করা হচ্ছে সিটির বিপক্ষে ইনজুরি কাটিয়ে হয়তবা মেসি দলে ফিরতে পারেন। হাঁটুর সমস্যার কারণে লিঁওর বিপক্ষে বদলী বেঞ্চে যাবার পর টানা দুই লিগ ম্যাচে তিনি বিশ্রামে ছিলেন। আগস্টের শুরুতে বার্সেলোনা থেকে আসার পর মেসি এ পর্যন্ত তিনটি ম্যাচে ১৯০ মিনিট মাঠে ছিলেন।

মেসিকে ছাড়া পিএসজির আক্রমণভাগে খেলোয়াড়ের সংখ্যা কিন্তু কমেনি, নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপ্পেদের নিয়ে সাজানো আক্রমণভাগের বিপক্ষে যেকোন দলই মুষড়ে পড়তে বাধ্য। কিন্তু তারকা সমৃদ্ধ পিএসজি সেভাবে নিজেদের এগিয়ে নিতে যেতে পারেনি।

ম্যাচের শুরুতেই নেইমারের একটি শট বারের উপর দিয়ে চলে যায়। এমবাপ্পেকে রুখে দেন মন্টিপিলিয়ার গোলরক্ষক জোনাস ওমলিন। ১৪ মিনিটে অবশ্য ডি মারিয়ার এসিস্টে গুয়ে কোন ভুল করেননি। তার বাম পায়ের জোড়ালো শটে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির ঠিক আগে অ্যান্ডার হেরেরার ভলি বারে লেগে ফেরত আসে। ৮৯ মিনিটে নেইমারের পাস থেকে লো শটে বদলী খেলোয়াড় ড্রাক্সলার দলের জয় নিশ্চিত করেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add