for Add

কাডিজের সঙ্গে পয়েন্ট ভাগ করলো বার্সা, চাপে কোম্যান

কাডিজের সঙ্গেও ড্র করেছে বার্সেলোনা। বৃহস্পতিবার লা লিগায় গোলশূন্য ড্রয়ের ফলে টানা তিন ম্যাচে জয়হীন থাকতে হলো কাতালান ক্লাবটিকে। আর এতে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অব্যাহত রয়েছে কোচ রোনাল্ড কোম্যানের।

র‌্যামন ডি কারানজা স্টেডিয়ামে ৬৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেঙ্কি ডি জং। তাই ম্যাচ ড্র করার কারণে কিছুটা হলেও কৃতিত্ব পাবার দাবী রাখেন কোম্যান। ইনজুরি টাইমে তিনি নিজেও দেখেছেন একটি লাল কার্ড।

আগামী রোববার লেভান্তের বিপক্ষে হোম ম্যাচে কোম্যান আদৌ স্বপদে বহাল থাকবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। অবশ্য এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি যদি দায়িত্বে থাকেন তাহলে কখন তার পরিবর্তিত কোচ নিয়োগ দেয়া হবে।

কোম্যান বলেন, ‘আপনি প্রতিটি ম্যাচে সব সময় জয়ের চেস্টা করবেন। তবে বাস্তবতাও মানতে হবে। আপনাকে তাকাতে হবে আমাদের স্কোয়াডের দিকে। যাদেরকে আমরা মিস করছি।’

শুরুতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ইতোমধ্যে ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে যাওয়া ক্লাবটি একটি ম্যাচ কম খেলেছে।

গত সোমবার গ্রানাডার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর মানসিকভাবে কিছুটা অনুপ্রাণিত হয়েছিল বার্সা। অবশ্য ওই ম্যাচে সেন্ট্রাল ডিফেন্ডার জেরার্ড পিকে ও রোনাল্ড আরাউজো আক্রমণভাগে খেলায় দারুণভাবে সমালোচিত হয়েছেন কোচ। বুধবার এক সংবাদ সম্মেলনে দলের খেলার ধরনে হতাশা ব্যক্ত করেন এবং সন্দেহ প্রকাশ করেন নিজের ভবিষ্যৎ নিয়েও। এ সময় একটি লিখিত বক্তব্য পাঠ করার বাইরে প্রশ্নোত্তর এড়িয়ে যান বার্সা কোচ। এটি বার্সা সভাপতি জোয়ান লাপোর্তার কাছে কোচের একটি স্পষ্ট বার্তা হিসেবে গেছে। তবে কাডিজের বিপক্ষে ম্যাচের আগেই তিনি কোন ছক আঁকতে নারাজ ছিলেন।

লাপোর্তা সাংবাদিকদের বলেন, ‘শুধু এ ফলাফলের ভিত্তিতে কোন সিদ্ধান্তই হবে না। তবে স্বীকার করেন নির্দিষ্ট সময়ে সিদ্ধান্ত নেব।

বৃহস্পতিবার খেলা শেষে কোম্যান বলেন, ‘ম্যাচের আগে তিনি (লাপোর্তা), হোটেলেই ছিলেন এবং আমি তাকে ‘হাই’ বলে সম্বোধন করেছি। ক্লাব যদি কিছু বলতে চায় তাহলে আমার মনে হয় সে জন্য প্রচুর সময় রয়েছে।

ম্যাচের শুরুতে ১৭ বছর বয়সী গাভিকে মধ্যমাঠে খেলিয়েছেন কোম্যান। আর ১৮ বছর বয়সী ইউসুফ ডেমিরকে সম্মুখভাগের তিনজনে রাখা হয়। রক্ষণাত্মক মিডফিল্ডে নিয়মিতভাবেই দায়িত্ব দিয়ে রেখেছেন লুক ডি জংকে।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add