for Add

মেসিবিহীন পিএসজিকে জয় উপহার দিলেন হাকিমি

আচরাফ হাকিমির জোড়া গোলে বুধবার লিগ ওয়ানের তলানির দল মেটসকে ২-১ গোলে পরাজিত করেছে পিএসজি। ইনজুরির কারণে দলে ছিলেন না লিওনেল মেসি। কিন্তু সাত ম্যাচে শতভাগ জয় নিশ্চিতে কোন ভুল করেনি প্যারিসের জায়ান্টরা।

চলতি বছর ইন্টার মিলান থেকে ৬০ মিলিয়ন ইউরোতে দলে আসা মরোক্কান ফুল-ব্যাক হাকিমি পঞ্চম মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন। ৩৯ মিনিটে স্বাগতিকদের হয়ে সমতা ফেরান কিকি কুয়াতে। উত্তেজনাপূর্ণ ম্যাচের ৯০ মিনিটে তিউনিশিয়ান ডিফেন্ডার ডিলান ব্রন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হন। ওই সময় মেটসের কোচ ফেডেরিক অ্যান্তোনেত্তিকে ডাগ আউট থেকে স্ট্যান্ডে পাঠিয়ে দেয়া হয়। এ সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়ে ইনজুরি টাইমে পঞ্চম মিনিটে গোল করে হাকিমি পিএসজিকে দারুণ এক জয় উপহার দেন।

ম্যাচ শেষে পিএসজি বস মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘ম্যাচের শেষ মিনিট পর্যন্ত আমরা লড়াই করেছি। কখনই পরাজয় মাথায় আনিনি। শেষ পর্যন্ত এর ফল আমরা পেয়েছি।’

গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিসহ বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়ে ফরাসি শিরোপা পুনরুদ্ধারে পিএসজি নতুন মৌসুমে হট ফেবারিট হিসেবেই দলে নেমেছে। হাঁটুর ইনজুরির কারণে অবশ্য সাবেক বার্সেলোনা সুপারস্টার মেসিকে দলে পাননি পচেত্তিনো। জয়বিহীন মেটসের কাছে পুরো ম্যাচেই বেশ বিপদে ছিল পিএসজি।

কিন্তু ম্যাচের শুরুতেই লিড নেবার সুবিধাকে পুরোপুরি কাজে লাগিয়ে পিএসজি তাদের জয়ের ধারা ধরে রেখেছে। এ জয়ে মার্শেই থেকে সাত পয়েন্ট এগিয়ে সুস্পষ্ট ব্যবধানেই পিএসজি টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে।

হাকিমির গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে গেলেও পিএসজি তাদের সেরাটা থেকে দূরে ছিল। বিরতির ছয় মিনিট আগে কুয়াতের হেডে সমতায় ফিরে মেস। দ্বিতীয়ার্ধে লামিন গুয়ের একটি শট দারুণ দক্ষতায় রুখে দেন সফরকারী গোলরক্ষক কেইলর নাভাস। হাকিমির হ্যান্ডবলে মেটসের পেনাল্টির আবেদন নাকচ হয়ে যায়।

ম্যাচর পুরো নাটকীয়তা যেন বাকি ছিল ৯০ মিনিটের জন্য। বল লাথি দিয়ে বাইরে পাঠিয়ে দেবার কারণে ব্রন লাল কার্ড দেখে মাঠত্যাগ করেন। ওই ঘটনায় কথা ক্ষুব্ধ কোচ অ্যান্তোনেত্তিকে ডাগ আউট থেকে স্ট্যান্ডে পাঠিয়ে দেয়া হয়। এক খেলোয়াড়ের বাড়তি সুবিধা নিয়ে নেইমারের দুর্দান্ত এক পাসে হাকিমি বাম পায়ের কোনাকুনি শটে পিএসজির জয় নিশ্চিত করেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add