for Add

বাংলাদেশের ফুটবলে সহযোগিতা করতে চায় স্পেন

সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সাথে তার দপ্তরে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিকো ডি অসীস বেনিটোজ সালাজ সৌজন্যে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

এসময়ে স্পেনের রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়ার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে স্পেন সহযোগিতা করতে চায় মর্মে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বাংলাদেশের স্টেডিয়াম নির্মাণে স্পেন সরকারের সহযোগিতার অভিপ্রায় ব্যক্ত করেন এবং বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টার্ফ স্হাপনে আগ্রহ প্রকাশ করেন।

স্পেনের রাষ্ট্রদূত বলেন, ‘ফুটবলে স্পেন একটি শক্তিশালী দল। তাই বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে বন্ধু প্রতীম বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নসহ প্রশিক্ষনখাতে স্পেন সহযোগিতা করতে চায়। তাছাড়া দু-দেশের খেলায়াড়, কোচ কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সাক্ষর করা যেতে পারে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী স্পেনের রাষ্ট্রদূতের প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সরকার ফুটবলসহ দেশে সকল খেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক অপারিজত শক্তি। সাম্প্রতিকসময়ে আমরা ধারাবাহিক ভাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় করেছি।ফুটবল, আর্চারী, শুটিং ও অন্যান্য খেলাতেও সাফল্য আসছে। ফুটবলসহ দেশের ক্রীড়ার উন্নয়নে বন্ধু রাষ্ট্র স্পেনের সহযোগিতার প্রস্তাবকে সাধুবাদ জানাই এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়নের সূচনা করতে চাই।’

ক্রীড়া প্রতিমন্ত্রী স্পেন সরকারকে বাংলাদেশের বিকেএসপির মেধাবী ছাত্রদের ও অন্যান্য তরুণ উদীয়মান খেলোয়াড়দের স্পেনে স্কলারশিপ প্রদানের আহ্বান জানান।দেশের মেধাবী ছাত্র ও খেলোয়াড়দের স্পেনে গিয়ে উন্নত প্রশিক্ষন গ্রহনের সুযোগ প্রদানের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলায় স্পেনের কোচ বাংলাদেশের খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষন প্রদানের সুযোগ করে দিতে স্পেন সরকারকে অনুরোধ জানান।

সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ ঢাকাস্হ স্পেন দূতাবাসের কালচারাল এটাচে উপস্থিত ছিলেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add