for Add

রোজা রেখেও পগবার অসাধারণ নৈপূণ্য

পবিত্র রামাদানের রোজা রেখেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অসাধারণ ক্রীড়া নৈপূণ্যে দেখিয়ে চলেছেন পল পগবা। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার স্বাগতিক ম্যানউইর হয়ে সফরকারী রোমাকে ৬-২ গোলে পরাজিত করার পেছনে তার ক্রীড়াশৈলী ছিল দেখার মতো।

ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ মিডফিল্ডার ইতালীয় ক্লাবটির বিপক্ষে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি বলের যোগান দিয়ে সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপশি নিজেও একটি গোল করেছেন হেডের সাহায্যে।

এমন ভাল পারফর্ম করলেও ২৮ বছর বয়সী এ প্লে মেকার রোজা ভাঙ্গেননি। এ জন্য তাকে কোন রকম অসুস্থতায়ও পড়তে হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েববসাইটকে পগবা বলেন, ‘বছরের পর বছর ধরেই রামাদানে আমি এটি করে আসছি। আমার একজন পেশাদার পুষ্টিবিদ আছেন, যিনি আমাকে সহযোগিতা করেন। তিনি আমাকে বলে দেন কখন খেতে হবে এবং কখন অনুশীলন করতে হবে। তিনি কিছু পুস্টিকর খাবার আমার কাছে পাঠিয়ে দেন। যে কারণে আমার খুব বেশি সমস্যা হয়না এবং মোটামুটি ভাল থাকি।’

পগবা জানান, ‘আমার ভাগ্য ভাল, যে এখানে খুব বেশি উষ্ণতা নেই। তবে সেটি হলেও এর মোকাবিলা করতে হতো। এটি কঠিন কোন কাজ নয়।’ ইসলামের প্রতি নিজের আস্থার কথা জানিয়ে পগবা আরো জানান এর দ্বারা তিনি ভাল ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠেছেন।

২০১৯ সালে মুসলিম হওয়ার অর্থ তার কাছে কি জানতে চাওয়া হলে পগবা দ্য টাইমসকে বলেন, ‘এটিই সবকিছু। এটি আমাকে সবকিছুর জন্য কৃতজ্ঞ করে তুলেছে। এটি আমার মধ্যে পরিবর্তন এনেছে। জীবনের উপলব্ধি এনেছে। আমার ধারণা সম্ভবত এটি আমার মধ্যে আরো শান্তভাব এনে দিয়েছে। এটি ছিল আমার জীবনের একটি ভাল পরিবর্তন। কারণ আমি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করিনি। যদিও আমার মা মুসলিম ছিলেন। তবে আমি সেভাবেই বড় হয়েছি, সবার প্রতি সম্মান প্রদর্শন করে।’

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add