for Add

গ্রানাদার কাছে হেরে গেল বার্সালোনা

মেসির গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠে জয় পেলনা বার্সেলোনা। উল্টো ২-১ গোলে গ্রানাদার কাছে হেরে গেল। অথচ এ ম্যাচটি জিতে গেলেই লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেতে পারত বার্সা। কিন্তু পরাজয়ে দলটি বড় ধাক্কা তো খেয়েছেই, সেই সাথে শিরোপা জয়ের স্বপ্নটাও বাধার মুখে পড়ে গেছে।

বার্সেলোনার পরাজয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থেকে গেল। ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে বার্সা আগের মত তৃতীয় স্থানে রয়ে গেল। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে রয়েছে। সেভিয়া ৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। বার্সা যাদের কাছে হেরেছে সেই গ্রানাদা ৪৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

স্প্যানিশ লা লিগায় তাও আবার ন্যু ক্যাম্পে বার্সেলোনা গ্রানাদার মত দলের কাছে হেরে যাবে তা কেউ কল্পনাও করতে পারেননি। অথচ সেই অকল্পনীয় কাজটিই করে বসেছে গ্রানাদা। তুলে নিয়েছে অবিস্মরণীয় জয়।

গ্রানাদা এ পর্যন্ত যতবার ন্যু ক্যাম্পে খেলেছে ততবারই বার্সার কাছে হেরেছে। এর আগে ২৪ ম্যাচে তারা কোন পয়েন্টই পায়নি। সবকটিতে হেরেছিল। এবার ২৫তম লড়াইয়ে এসে বার্সাকে গ্রানাদা সত্যি সত্যিই হারিয়ে দিল। তাও আবার পিছিয়ে পড়ে জয় তুলে নিয়েছে।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনা শুরু থেকে বরাবরের মত ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলছির। এমন কী বিরতির পরও সমানতালে খেলে যাচ্ছিল। বিপরীতে গ্রানাদা রক্ষণাত্মক হয়ে পাল্টা-আক্রমণে খেলার কৌশল বেছে নেয়। যা বার্সার কাছে এখন দু:স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।

অথচ মাঠে বল গড়ানোর মাত্র ২৩ মিনিটেই মেসির গোলে রোনাল্ড কোমানের শিষ্যরা এগিয়ে যায়। চলতি আসরে এটি মেসির ২৬তম গোল। মেসির গোলে স্বাগতিক বার্সা স্বতির নি:শ্বাস ফেলে আক্রমণের ধারা অব্যাহত রেখে এক গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচটি বার্সেলোনার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ৬৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরে গ্রানাদা। ডারউইন মাচিস ডি-বক্সে ঢুকে দারুণ শটে বার্সার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে ফাঁকি দেন এ গোল করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচটি বার্সেলোনার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ৬৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরে গ্রানাদা। ডারউইন মাচিস ডি-বক্সে ঢুকে দারুণ শটে বার্সার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে ফাঁকি দেন এ গোল করেন। এ পরিস্থিতিতে ম্যাচের এক পর্যায় বার্সার কোচ কোমান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রেফারির লাল কার্ড দেখান।

তবে ৭৯ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড হোর্হে মোলিনার গোল বার্সেলোনাকে স্তম্ভিত করে দেয়। বাঁ প্রান্ত থেকে আদ্রিয়ান মারিনের ক্রসে ডি-বক্সের ভেতরে দর্শনীয় হেডে ৩৯ বছর বয়সী মোলিনার গোলে গ্রানাদা স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add