for Add

হল অব ফেমে অঁরি ও শিয়েরার

প্রিমিয়ার লিগের হল অব ফেমে প্রথম খেলোয়াড় হিসেবে জায়গা করে নিলেন থিয়েরি অঁরি ও এ্যালান শিয়েরার। এ দু’জন মিলে ক্যারিয়ারে একসাথে ৪৩৫ গোল করা ছাড়াও সাতটি গোল্ডেন বুট অ্যাওয়ার্ড ভাগ করে নিয়েছেন।

আর্সেনালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অঁরি সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের অধীনে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন। গানার্সদের ইতিহাসে ২০০৩/০৪ মৌসুমটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঐ মৌসুমে গানার্সরা লিগ শিরোপা জয়ে একটি ম্যাচও পরাজিত হয়নি। স্বর্ণালী ঐ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফরাসী তারকা অঁরি। ফ্রান্সেরও রেকর্ড গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অঁরি। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য অঁরি ২০০১/০২ থেকে ২০০৫-০৬ টানা পাঁচ প্রিমিয়ার লিগ মৌসুমে ২০টিরও বেশি গোল করেছেন।

প্রথমবারের মতো মর্যাদাকর এই হল অব ফেমে জায়গা করে নেবার পর উচ্ছসিত অঁরি বলেন, ‘প্রিমিয়ার লিগ হল অব ফেমে অ্যালান শিয়েরার সাথে প্রথম খেলোয়াড় হিসেবে অন্তর্ভূক্ত হবার বিষয়টি সত্যিই বিশেষ কিছু। আমি যখন তরুণ ছিলাম তখন আমার একটাই চেষ্টা ছিল কীভাবে এক জোড়া বুট কিনবো। আর এখন আমাকে নিয়ে হল অব ফেমের আলোচনা হচ্ছে।’

ইংলিশ সাবেক অধিনায়ক শিয়েরার ১৯৯৫ সালে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন। এরপর ব্ল্যাকবার্ন ও নিউক্যাসল ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে ১৪ মৌসুমে রেকর্ড ২৬০ গোল করেছেন। ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক বলেন, ‘প্রিমিয়ার লিগে দীর্ঘ ইতিহাসে দারুণ সব খেলোয়াড়দের দেখার পর হল অব ফেমে প্রথম খেলোয়াড় হিসেবে জায়গা করে নেয়াটা সত্যিই অবিশ্বাস্য। একজন পেশাদার ফুটবলার হিসেবে খেলাটা আমার স্বপ্ন ছিল। একইসাথে শিরোপা জয় ও সেন্ট জেমস পার্কে সবসময়ই গোল করার স্বপ্ন দেখতাম। সাদা কালোর ৯ নম্বর জার্সিটি আমার ফেবারিট ছিল। এখানে আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

১৯৯২ সালে প্রিমিয়ার লিগ প্রবর্তিত হবার পর থেকে এখানে খেলা ব্যতিক্রমী প্রতিভা ও বিশেষ খেলোয়াড়দের হল অব ফেমে অন্তর্ভূক্ত করা হবে। তারই ধারাবাহিকতায় অ্যালান শিয়েরার ও থিয়েরি অঁরি বছরের পর বছর প্রিমিয়ার লিগে নিজেদের পাশাপাশি নিজ ক্লাবকেও সমৃদ্ধ করেছেন বলেই আজ তারা এখানে জায়গা করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add