for Add

ভিয়ারিয়ালকে হারিয়ে রিয়ালকে ছুঁয়ে ফেলল বার্সা

এল ক্লাসিকোতে হেরে লিগ শিরোপা দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে টানা দুই ম্যাচে রিয়াল মাদ্রিদ হোঁচট খাওয়ায় খাওয়ায় বর্তমান চ্যাম্পিয়নদের ছুঁয়ে ফেলার দারুণ সুযোগ এসেছিল তাদের সামনে। ভিয়ারিয়ালকে হারিয়ে সে সুযোগটা ভালোভাবেই কাজে লাগালো কাতালানরা।

রোববার ভিয়ারিয়ালের মাঠে স্বাগতিকদের ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে দুটি গোলই করেছেন আতোঁয়ান গ্রিজমান। ভিয়ারিয়ালের হয়ে একমাত্র গোলটি আসে স্যামুয়েল চুক্কুয়েজের কাছ থেকে।

৩২ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্টও ৭১। তবে হেড টু হেডে এগিয়ে আছে দলটি। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

ভিয়ারিয়ালের বিপক্ষে এ জয়ে ভালোভাবেই লিগে টিকে রইল বার্সেলোনা। অ্যাতলেতিকোর বিপক্ষে বার্সেলোনার ম্যাচের গুরুত্বও বাড়ল। সেই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে এবারের আসরে শিরোপা উঠবে কার ঘরে।

এদিন অবশ্য প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বার্সা। বেশ কিছু সহজ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি দুর্বল ফিনিশিংয়ের কারণে। যে দুটি গোল করেছে তারা, তার একটি হাফ চান্স কাজে লাগিয়েছেন গ্রিজমান। অপরটি প্রতিপক্ষের দেওয়া উপহার। তার উপর প্রায় অর্ধেক সময় স্বাগতিকরা খেলেছে ১০ জন নিয়ে।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সা। গোলরক্ষক সের্জিও আসেনিওর অসাধারণ সেভে সে যাত্রা বেঁচে যায় ভিয়ারিয়াল। ডি-বক্সের মধ্যে দারুণ এক ভলিতে গ্রিজমানকে পাস দেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। এ ফরাসি তারকা শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। পাল্টা আক্রমণ থেকে সুযোগ ছিল স্বাগতিকদেরও। কিন্তু উড়িয়ে মেরে সে সুযোগ নষ্ট করেন জেরার্দ মোরেনো।

১৬তম মিনিটে দিনের সেরা সুযোগটি নষ্ট করেন ডি ইয়ং। জর্দি আলবার ক্রস থেকে একেবারে ফাঁকায় পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এ ডাচ মিডফিল্ডার। একেবার গোললাইন থেকে ঠেকান গোলরক্ষক আসেনিও। ফিরতি বলেও সুযোগ ছিল। কিন্তু কিছুটা এগিয়ে যায় বল নিয়ন্ত্রণে নিতে পারেননি ডি ইয়ং। দুই মিনিট পর আলবার বাড়ানো বল থেকে মেসির নেওয়া জোরালো শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক।

২৬তম মিনিটে চুক্কুয়েজের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। পাউ তোরেসের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে কাটিয়ে কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন এ নাইজেরিয়ান।

সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি বার্সা। পরের মিনিটেই গ্রিজমানের বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে ম্যাচে ফেরে দলটি। অস্কার মিঙ্গুয়েজার থ্রু পাসে বল ধরে ডান প্রান্ত থেকে আলতো টোকায় বল জালে পাঠান এ ফরাসি তারকা।

৩৫তম মিনিটে গোল উপহার পায় বার্সা। গোলরক্ষককে ব্যাক পাস দিয়ে চেয়েছিলেন হুয়ান ফয়েথ। কিন্তু জোর না থাকায় আগেই ধরে ফেলেন গ্রিজমান। জোরালো শটে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি এ মিডফিল্ডার।

৪৪তম মিনিটে হ্যাটট্রিক পেতে পারতেন গ্রিজমান। ডি ইয়ংয়ের ব্যাকহিল থেকে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন। কোণাকোণি শটও নিয়েছিলেন। বাঁধা হয়ে দাঁড়ান গোলরক্ষক আসেনিও।

যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ হারায় বার্সা। জটলা থেকে লক্ষ্যে ভালো শট নিয়েছিলেন সের্জিও ডেস্ট। তবে গোললাইন থেকে তার শট ঠেকান গোলরক্ষক।

বিরতির পরপরই সমতায় ফেরার ভালো সুযোগ ছিল ভিয়ারিয়ালের। একেবারে ফাঁকায় থেকে হেড দেওয়ার সুযোগ পেয়েছিলেন মোরেনো। কিন্তু হেডে জোর না থাকায় তা লুফে নিতে বেগ পেতে হয়নি টের স্টেগেনকে। ৫৬তম মিনিটে সের্জি রোবার্তোর ক্রস থেকে ঠিকভাবে পা ছোঁয়াতে পারলে হ্যাটট্রিক পেতে পারতেন গ্রিজমান। পরের মিনিটে তিন খেলোয়াড়কে কাটিয়ে শট নিয়েছিলেন মেসি। তবে লক্ষ্যে রাখতে পারেননি।

৬৩তম মিনিটে গোল প্রায় পেয়ে গিয়েছিল স্বাগতিকরা। চিক্কুয়েজের কাটব্যাক থেকে জোরালো শট নিয়েছিলেন এতিনি কাপুয়ে। কোনো মতে পা দিয়ে সে শট ঠেকান বার্সা গোলরক্ষক। দুই মিনিট পর বড় ধাক্কা খায় ভিয়ারিয়াল। মেসিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানুয়েল ত্রেগুয়েরোস।

৬৭তম মিনিটে রোবার্তোর কাটব্যাক থেকে ইলাইশের নেওয়া শট লক্ষ্যে থাকলে ব্যবধান বাড়তে পারতো। পাঁচ মিনিট পর ফের সুযোগ পেয়েছিলেন ইলাইশ। কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ৭৮তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট করেন মোরেনো। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তার শট।

৮৪তম মিনিটে অবিশ্বাস্য এক মিস করেন ডি ইয়ং। উসমান দেম্বেলের পাস থেকে ফাঁকায় গোলরক্ষককে একা পেয়ে যান তিনি। কিন্তু লক্ষ্যেই শট নিতে পারেননি এ ডাচ তারকা। এরপরও দুই দল বেশ কিছু আক্রমণের চেষ্টা করে। তবে জালে দেখা পায়নি কেউই। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add