for Add

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে যত রেকর্ড

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (ওিএ) আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০ আজ শনিবার শেষ হয়েছে। দশদিনব্যাপী এ আসরে ৩১টি ডিসিপ্লিনের বিভিন্ন ইভেন্ট এবার ৬১টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন ক্রীড়াবিদরা। এর মধ্যে ভারোত্তোলনে ৩৫টি, সাইক্লিংয়ে ১৩টি, সুইমিংয়ে ১১টি, আরচ্যারিতে ১টি এবং অ্যাথলেটিকসে ১টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

ভারোত্তোলনের ৩৪ রেকর্ড
পুরুষ বিভাগ
১. ৬১ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১০৬ কেজি তুলেছেন মোস্তাইন বিল্লাহ। তিনি ক্লিন এন্ড জার্কে তুলেছেন ১২১ কেজি। দুই বিভাগে তিনি মোট ২২৭ কেজি তুলেছেন। স্ন্যাচে আগের রেকর্ড ছিল মুস্তাইন বিল্লাইর, ১০৫ কেজি।

২. ৬৭ কেজি ওজন শ্রেণিতে ক্লিন অ্যান্ড জার্কে ১৪১ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড গড়েন আনসারের বাকী বিল্লাহ। স্ন্যাচে ১১৩ কেজিসহ মোট ২৫৪ কেজি তুলে স্বর্ণপদক জেতেন তিনি।

৩. ৬৭ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ১১৪ কেজিতে নতুন রেকর্ড গড়েন সেনাবাহিনীর শিমুল কান্তি সিংহ। ক্লিন অ্যান্ড জার্কে ১৩৯ কেজিসহ মোট ২৫৩ কেজি তুলে রৌপ্য জেতেন তিনি।

৪. ৭৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ১১৮ কেজি তুলে নতুন রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর হামিদুল ইসলাম। ক্লিন অ্যান্ড জার্কে ১৪০ কেজিসহ ২৫৮ কেজি তুলে স্বর্ণ জেতেন তিনি।

৫. ৮১ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১১৭ কেজি তুলেন বাংলাদেশ সেনাবাহিনীর মনোরঞ্জন রায়। ক্লিন এন্ড জার্কে ১৪১, মোট ২৫৮ কেজি তুলেছেন ২০১০ সালের এসএ গেমসে রৌপ্য জয়ী এ ভারোত্তোলক।

৬. ৮৯ কেজি ওজন শ্রেণিতে স্বণ্য জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১২৪, ক্লিন এন্ড জার্কে রেকর্ড ১৪৯, মোট রেকর্ড ২৭৩ কেজি তুলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের সাখায়াত হোসেন প্রান্ত।

৭. ১০২ কেজি ওজন শ্রেণিতে রেকর্ড দু’টি হয়। স্বর্ণ জয়ের পথে ক্লিন এন্ড জার্কে রেকর্ড ১৬০ কেজি উত্তোলন করেন সেনাবাহিনীর আশিকুর রহমান।

৮. ১০২ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জয়ের পথে স্ন্যাচে ১২১ কেজি তুলে রেকর্ড গড়েন বাংলাদেশ আনসারের আমিনুল ইসলাম।

৯. ১০৯ কেজি ওজন শ্রেণিতে ক্লিন এন্ড জার্ক ও মোট উত্তোলনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মোমিন। তিনি ক্লিন অ্যান্ড জার্কে ১৫১ কেজি এবং মোট ওজনে ২৬৫ কেজি তুলে দু’টি রেকর্ড গড়েন।

১০. উর্ধ্ব-১০৯ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে তিনটি রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী। তিনি স্ন্যাচে ১২১ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১৪৭ কেজি এবং মোট ২৬৭ কেজি তুলে তিনটি রেকর্ড গড়েন।

১১. ১০৯ কেজিতে স্বর্ণ জয়ের পথে সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মুমীন ক্লিন অ্যান্ড জার্ক ও মোট উত্তোলনে নতুন রেকর্ড গড়েন। ঊর্ধ্ব ১০৯ কেজিতে স্বর্ণজয়ী সেনাবাহিনীর ফরহাদ আলী তিন বিভাগেই রেকর্ড গড়ে হারিয়ে দেন আনসারের তায়েফুর হোসেনকে।

নারী বিভাগ
১২. ৪৯ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ৬৬ কেজি তুলেন সেনাবাহিনীর ভারোত্তোলক স্মৃতি আক্তার। ক্লিন এন্ড জার্কে ৭৩ কেজি তোলেন তিনি। মোট ১৩৯ কেজি উত্তোলন করে স্বর্ণ জয়ের উল্লাসে মাতেন স্মৃতি।

১৩. ৫৫ কেজিতে আনসারের ফুলপতি চাকমা ক্লিন অ্যান্ড জার্কে ৮৪ কেজি তুলে নতুন রেকর্ড গড়েন। স্ন্যাচে ৬৭ কেজিসহ মোট ১৫১ কেজি তুলে স্বর্ণপদক জেতেন তিনি।

১৪. ৫৫ কেজিতে স্ন্যাচে ৬৭ কেজি তুলে নতুন রেকর্ড গড়ে রৌপ্য জেতেন সেনাবাহিনীর মার্জিয়া আক্তার।

১৫. ৫৯ কেজির স্ন্যাচে ৬৬ কেজি তুলে নতুন রেকর্ড গড়েন আনসারের ফাহিমা আক্তার ময়না। ক্লিন অ্যান্ড জার্কে ৭৫ কেজিসহ মোট ১৪১ কেজি তুলে স্বর্ণপদক জেতেন তিনি।

১৬. বাংলাদেশ গেমসে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন টানা দু’টি সাউথ এশিয়ান গেমসে (এসএ) সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। স্বর্ণ জয়ের পথে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েন তিনি। নারী ৬৪ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসারের মাবিয়া আক্তার সীমান্ত স্বর্ণ জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ৮০ কেজি তোলেন, ক্লিন এন্ড জার্কে রেকর্ড ১০১ কেজি উত্তোলন করেন। দুই বিভাগ মিলিয়ে ১৮১ কেজি ওজন তুলে আরও একটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার।

১৭. ৭১ কেজি ওজন বিভাগে স্বর্ণ জয়ের পথে ক্লিন এন্ড জার্কে রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর ফারজানা আক্তার রিয়া। স্ন্যাচে ৬০ কেজি তোলার পর ক্লিন এন্ড জার্কে রেকর্ড ৭৮ কেজি তুলেন তিনি। স্বর্ণ জয়ের পথে মোট ১৩৮ কেজি তুলেছেন এ ভারোত্তোলক।

১৮. ৮১ কেজিতে সেনাবাহিনীর মুনিরা কাজী ক্লিন অ্যান্ড জার্কে ৯৪ কেজি তুলে রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন।

১৯. ৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক এবং মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন। তিনি স্ন্যাচে ৬২ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৭৬ কেজি এবং মোট ১৩৮ কেজি তুলে তিনটি রেকর্ড গড়েন।

২০. ঊর্ধ্ব-৮৭ কেজিতে সেনাবাহিনীর নাজনিন আক্তার মুন্নি ক্লিন অ্যান্ড জার্ক ও মোট উত্তোলনে নতুন রেকর্ড গড়ে জিতেছেন স্বর্ণ। তিনি ক্লিন অ্যান্ড জার্কে ৭২ কেজি এবং মোট ১২৯ কেজি তুলে দু’টি রেকর্ড গড়েন।

২১. উর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সোয়াইবা রোকাইয়া। তিনি স্ন্যাচে ৫৭ কেজি তুলে রেকর্ড গড়েন।

সাইক্লিংয়ের ১৩ রেকর্ড
পুরুষ বিভাগ
১. ১০০০ মিটার টাইম ট্রায়ালে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসাইন ১ মিনিট ২০.৪০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

২. ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে বাংলাদেশ সেনাবাহিনী (বিশ্বাস ফয়সাল হোসাইন, আলমগীর হোসেন ও মুক্তাদুর আল হাসান) ১ মিনিট ৩৬.২২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

৩. ৪০০০ মিটার ইন্ডিভিজুয়্যাল পারস্যুটে বর্ডার গার্ড বাংলাদেশের সবুর খান ৫ মিনিট ৫৭.২০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

৪. ১০০০ মিটার স্প্রিন্টে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসাইন ১৩.৬০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন।

৫. ১৬০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনী (বিশ্বাস ফয়সাল হোসাইন, আলমগীর হোসেন, মুক্তাদুর আল হাসান ও শরিফুল ইসলাম) ২ মিনিট ১৪.৫৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ পদক জয় করেন।

৬. ৪০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনী (বিশ্বাস ফয়সাল হোসাইন, শরিফুল ইসলাম, মিজানুর রহমান ও হেলাল উদ্দিন) ৫ মিনিট ৫২.১৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেন।

নারী বিভাগ
১. ৫০০ মিটার টাইম ট্রায়ালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিশি খাতুন ৩৫.৪৭ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

২. ৮০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে সেনাবাহিনী (শিল্পী খাতুন ও সমাপ্তি বিশ্বাস) ১ মিনিট ১১.১৩ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেন।

৩. ২০০০ মিটার ইন্ডিভিজুয়াল পারস্যুটে সেনাবাহিনীর সুবর্ণ বর্মা ৩ মিনিট ১৭.০২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

৪. ১০০০ মিটার স্প্রিন্টে সেনাবাহিনীর শিল্পী খাতুন ১৫.৯৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

৫. ১২০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনী (শিল্পী খাতুন, সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও গীতা রায়) ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেন।

৬. ৪০০০ মিটার স্ক্র্যাচ রেসে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা ৭ মিনিট ৩৩.৫৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন।

৭. ২০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনী (শিল্পী খাতুন, সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও সুমিত্রা গাইন) ৩ মিনিট ১৭.৬৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

সুইমিংয়ের ১১ রেকর্ড
পুরুষ বিভাগ
১. ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ২ মিনিট ১৬.১২ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৯ সালে ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডে নিজের গড়া আগের রেকর্ড ভেঙ্গে দেন তিনি।

২. ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর মাহমুদুন্নবী নাজিদ ৫৬.৭১ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৯ সালে ৫৬.৮২ সেকেন্ডে নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙ্গে দেন তিনি।

৩. ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর আসিফ রেজা ২৩.৩২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৯ সালে নিজের গড়া ২৩.৮৫ সেকেন্ডের রেকর্ড নিজেই ভাঙ্গেন তিনি।

৪. ২০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৫৮.২৫ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর। ২০১৬ সালে নিজের গড়া ১ মিনিট ৫৮.২৫ সেকেন্ডের আগের রেকর্ডটি ভেঙ্গে দেন তিনি।

৫. ২০০ মিটার বাটার ফ্লাইয়ে নৌবাহিনীর কাজল মিয়া ২ মিনিট ১০.৯২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৯ সালে ২ মিনিট ১১.৫৭ সেকেন্ডে আগের রেকর্ডটি ছিল জুয়েল আহমেদের।

৬. ৫০ মিটার ব্যাকস্ট্রোক সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ২৭.৯৭ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৯ সালে ২৮.১২ সেকেন্ডের রেকর্ডটি ছিল জুয়েল আহমেদের।

৭. ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। ২০১৯ সালে ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ডের রেকর্ডটি ছিল তার নিজের করা।

৮. ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর আরিফ রেজা, মাহমুদুন্নবী নাহিদ, অনিক ইসলাম ও মাহফিজুর রহমান ৩ মিনিট ৩৭.৩৮ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন। পুরাতন রেকর্ডটি ছিল ৩ মিনিট ৩৮.৪৫ সেকেন্ডর।

৯. ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নৌবাহিনীর কাজল মিয়া ২ মিনিট ১৩.৪৯ সেকেন্ডে রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৯ সালে ২ মিনিট ১৪.৯৪ সেকেন্ডে আগের রেকর্ডটি ছিল আরিফুল ইসলামের।

নারী বিভাগ
১. ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর সোনিয়া খাতুন ১ মিনিট ৭.১২ সেকেন্ডে নতুন রেকড গড়েন। ২০১৯ সালে ১ মিনিট ৮.৯৫ সেকেন্ডে আগের রেকর্ডটি ছিল সোনিয়া আক্তার টুম্পার দখলে।

২. ৫০ মিটার বাটার ফ্লাইয়ে নৌবাহিনীর সোনিয়া খাতুন ৩০.৬৩ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৬ সালে এই ইভেন্টে আগের রেকর্ডটি ছিল নাজমা খাতুনের ৩১.১৭ সেকেন্ডে।

আরচ্যারিতে ১টি রেকর্ড
কম্পাউন্ড ইভেন্টে নতুন রেকর্ড গড়েন বাংলাদেশ পুলিশের অসীম কুমার দাস। ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৭০৪ স্কোর করে নতুন জাতীয় রেকর্ড ও গেমস রেকর্ড করেন তিনি। আগের রেকর্ড ছিল ৭০০ স্কোর বিকেএসপির শেখ সজিবের। এ ইভেন্টে ওয়ার্ল্ড আরচ্যারির রেকর্ড ৭১৮।

অ্যাথলেটিক্সে ১টি রেকর্ড
নারী ২০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর শিরিন আক্তার ২৪.২০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। তিনি ভেঙ্গে দিয়েছেন ২০০৬ সালে করা বিউটি আক্তারের করা রেকর্ডটি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add