for Add

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা নামছে শনিবার

দেখতে দেখতে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস এখন শেষের পথে। এরইমধ্যে অনেক ইভেন্টের খেলারই নিষ্পত্তি হয়েছে। গেমস প্রাঙ্গনে এখন বলতে গেলে বিদায়রাগিনী বেজে উঠছে। আগামীকাল শনিবার শেষ দিনে শুধু থাকছে পুরুষ ক্রিকেটের ফাইনাল। এছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে থাকছে দুইঘন্টাব্যাপী সমাপনী অনুষ্ঠান।

করোনাভাইরাসের প্রভাবের কারণে গত বছর বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস হতে পারেনি। এবার সবধরনের স্বাস্থ্যসুরক্ষা মেনেই বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সূচারুভাবে অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গীপাড়া থেকে মশাল যাত্রা শুরু হয়েছিল। দেশের তারকা ক্রীড়াবিদ-সংগঠকদের হাত ধরে তা প্রজ্জ্বলিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন।

যদিও ১ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই গেমসের ফুটবল, ক্রিকেট ও হকি মাঠে গড়িয়েছিল। আর এই কয়েক দিনে তো নানান খেলাধুলা নিয়ে মাতোয়ারা ছিলো পুরোদেশ। দেশের ২৯টি ভেন্যুতে ৩১টি ডিসিপ্লিনের ৩৭৮টি ইভেন্টে স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছে ৫৩০০ ক্রীড়াবিদ। প্রতিটি ভেন্যুতেই ছিল উৎসবের আমেজ। খেলায় প্রতিদ্বদ্বিতার সাথে ক্রীড়াবিদদের মাঝে গেমস নিয়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কেননা এই গেমসকে সামনে রেখে যে অনেকেই প্রস্ততি নিয়ে রেখেছিল।

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের প্রথম স্বর্ণপদক পেয়েছে নারী বিভাগে বিসিবি নীল দল। আর শেষ স্বর্ণপদকও যাচ্ছে ক্রিকেটের ঘরেই। যেখানে পুরুষ বিভাগে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে মুখোমুখি হবে বরেন্দ্র নর্থ জোনের।

‘বাংলাদেশ অলিম্পিক’ খ্যাত দেশের সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞ শেষ হতে চলেছে আগামীকাল শনিবার। করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সমাপনী অনুষ্ঠান করা হয়েছে সংক্ষিপ্ত। ২ ঘণ্টার অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।

এই অনুষ্ঠান দর্শকদের দেখার জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গেট উন্মুক্ত হবে বিকেল সাড়ে ৫টায়। শুরুতে কোরআন তেলওয়াতের পর হবে জাতীয় সঙ্গীত। পৌনে সাতটায় বক্তব্য রাখবেন আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তাসহ অতিথিরা।

এর মধ্যে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্ব-শরীরে। আর অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান আজিজ আহমেদ।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

উদ্বোধনী অনুষ্ঠানের মতোই সমাপনীতেও থাকছে লেজার শো। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মাসকট শান্তির প্রতীক পায়রাকে দেখা যাবে মাঠে। আর সবশেষে নিভে যাবে মশাল! এরপর আবারও প্রতীক্ষা আরও একটি গেমসের জন্য।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add