for Add

শেষ হলো গলফ ডিসিপ্লিন

কুর্মিটোলা গলফ ক্লাবে তিনদিনব্যাপী বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের গলফ ডিসিপ্লিন আজ শুক্রবার শেষ হয়েছে।

পুরুষ দলগত বিভাগ
দুই রাউন্ডের খেলা শেষে অ্যামেচার গলফার মো. সাইফুল এবং মো. মুন্নার সমন্বয়ে গঠিত সাভার গলফ ক্লাব দল পারের চেয়ে ৮ স্ট্রোক কম (১৪০ + ১৪০ = ২৮০) খেলে স্বর্ণপদক লাভ করেন। মো. সম্রাট শিকদার ও মো. শফিক বাখার সমন্বয়ে গঠিত কুর্মিটোল গলফ ক্লাব দল পারের চেয়ে ৪ স্ট্রোক কম (১৪৩ + ১৪১ = ২৮৪) খেলে রানার্সআপ হয়ে রৌপ্য পদক এবং সৈনিক মো. সাহাবউদ্দিন ও সৈনিক মো. আবু বকর সিদ্দিকের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী দল পারের চেয়ে ২ স্ট্রোক কম (১৪২ + ১৪৪ = ২৮৬) খেলে দ্বিতীয় রানার্সআপ হয়ে ব্রোঞ্জপদক লাভ করেন।

নারী দলগত বিভাগ
এক রাউন্ডের খেলা শেষে সৈনিক জাকিয়া সুলতানা এবং সৈনিক লিমা আখতারের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী নারী গলফ দল পারের চেয়ে ১ স্ট্রোক কম (৬৯ + ৭৪ = ১৪৩) খেলে স্বর্ণপদক লাভ করেন। সৈনিক সোনিয়া আখতার ও সৈনিক নাসিমা আখতারের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর অপর নারী গলফ দল পারের সমান স্ট্রোক (৭৪ + ৭০ = ১৪৪) খেলে রানাসআপ হয়ে রৌপ্যপদক এবং মিসেস তাহমিনা রহমান ও মিসেস তাসলিমা শিরিনের সমন্বয়ে গঠিত কুর্মিটোলা গলফ ক্লাব নারী গলফ দল পারের চেয়ে ৬ স্ট্রোক বেশি খেলে (৭৮ + ৭৩ = ১৫১) দ্বিতীয় রানার্সআপ হয়ে ব্রোঞ্জপদক লাভ করেন।

পুরুষ একক (গ্রস)
তৃতীয় রাউন্ডের খেলা শেষে কুর্মিটোলা গলফ ক্লাবের মো. সম্রাট শিকদার পারের চেয়ে ৪ স্ট্রোক কম খেলে (৭০+৭৩+৬৯ = ২১২) স্বর্ণপদক জয় করেন। কুর্মিটোলা গলফ ক্লাবের অপর গলফার মোহাম্মাদ ফরহাদ পারের চেয়ে ৩ স্ট্রোক বেশি (৭৩+৭৩-৭৩=২১৯) খেলে রৌপ্যপদক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. সাহাবউদ্দিন পারের চেয়ে ৩ স্ট্রোক বেশি (৭২+৭৪-৭৩=২১৯) খেলে ব্রোঞ্জপদক পেয়েছেন।

পুরুষ একক (নেট)
কুর্মিটোলা গলফ ক্লাবের মো. লিটন মন্ডল পারের চেয়ে ৫ স্ট্রোক কম (৭১+৭০+৭০=২১১) খেলে স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মেহেদী হাসান পারের চেয়ে ৪ স্ট্রোক কম (৭২+৭২+৬৮=২১২) খেলে রৌপ্যএবং কুর্মিটোলা গলফ ক্লাবের মো. সম্রাট শিকদার ব্রোঞ্জপদক লাভ করেন।

নারী একক (গ্রস)
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাসিমা আক্তার পারের চেয়ে ১ স্ট্রোক কম (৭১) খেলে স্বর্ণপদক লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অপর নারী গলফার সৈনিক জাকিয়া সুলতানা পারের সমান (৭২) স্কোর খেলে রৌপ্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর অপর নারী গলফার সৈনিক লিমা আক্তার ব্রোঞ্জপদক লাভ করেছেন।

নারী একক (নেট)
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা পারের চেয়ে ৩ স্ট্রোক কম (৬৯) খেলে স্বর্ণপদক জয় করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অপর গলফার সৈনিক নাসিমা আক্তার পারের চেয়ে ২ স্ট্রোক কম (৭০) খেলে রৌপ্য এবং কুর্মিটোলা গলফ ক্লাবের মিসেস তাসলিমা শিরিন পারের চেয়ে ১ স্ট্রোক বেশি (৭৩) খেলে ব্রোঞ্জপদক জিতেছেন।

আজ শুক্রবার সমাপনীদিনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাব বিজয়ীদের মাঝে পদক বিতরণ করেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add