for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ এপ্রিল ২০২১, শুক্রবার, ২১:০০:০১

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস কাবাডি ডিসিপ্লিনের পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি) শিরোপা জয়ের পাশাপাশি স্বর্ণপদক জিতেছে। অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করেছে।
কাবাডি স্টেডিয়ামে আজ শুক্রবার পুরুষ কাবাডির ফাইনালে বিজিবির কাছে ২৪-২২ পয়েন্টে হেরে বাংলাদেশ বিমানবাহিনী রৌপ্যপদক পেয়েছে। তবে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী।
অন্যদিকে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসারের কাছে ১৫-১৪ পয়েন্টে হেরে বাংলাদেশ পুলিশ রৌপ্য পেয়েছে। ব্রোঞ্জপদক জিতেছে নড়াইল জেলা ও ফরিদপুর জেলা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর উপস্থিত ছিলেন।
For add
For add
For add
For add
for Add