for Add

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২৮ মার্চ শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ২৮ মার্চ থেকে ২ এপ্রিল ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি মেনে এ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া, দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উপলক্ষে আজ ২২ মার্চ সোমবার সকালে
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কাবাডি ফেডারেশনের সহসভাপতি আবদুস সালাম আজাদ, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্মসম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব এবং পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক।

সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, ২৫ মার্চ পোল্যান্ড ও কেনিয়া, এবং ২৬ মার্চ নেপাল ও শ্রীলঙ্কা ঢাকায় আসবে। খেলা হবে ভলিবল স্টেডিয়ামে। ২৭ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে গ্রুপিং ও ফিকশ্চার চূড়ানা্ত করা হবে। পাঁচটি দল লিগ পদ্ধতিতে মুখোমুখি হবে। শীর্ষ দুটি দল ২ এপ্রিল ফাইনাল খেলবে। সবকয়টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ই প্রসাদ রাঁও আজ ২২ মার্চ বিকালে ঢাকা পৌঁছান। খেলা পরিচালনা করতে ভারত থেকে আসবেন প্রো কাবাডিতে একাধিকবার সেরা রেফারির পুরস্কারপ্রাপ্ত অজিত কুমার ও কৃপা শঙ্কর। শ্রীলঙ্কা ও নেপাল থেকেও দুইজন করে রেফারি আসবেন। বাংলাদেশ থেকে রেফারি থাকছেন ১২ জন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add