for Add

শুটিংয়ের সোনালী অতীতকে ফিরিয়ে আনা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুটিংয়ের অপার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক আঙিনায় এ খেলাটিই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। এ পর্যন্ত দক্ষিণ এশীয় গেমস থেকে সর্বোচ্চ ২২টি স্বর্ণপদক এসেছে। এছাড়া কমনওয়েলথ গেমসে আছে আরো দুটি স্বর্ণ পদক। তাই শুটিংয়ের সোনালী অতীতকে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এ সময়ে শুটারদের উন্নত প্রশিক্ষণ দিতে টোকিও অলিম্পিকের আগেই বিদেশ থেকে দক্ষ কোচ আনা হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগামীকাল ১৮ অক্টোবর রোববার বেলা ২টা থেকে অনলাইনে এ প্রতিযোগিতা শুরু হবে। এ আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, ভুটান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার শুটাররা অংশ নিচ্ছেন।

৬০ রাউন্ডের প্রতিযোগিতায় শীর্ষ জুটিকে ১০০০, দ্বিতীয় স্থান অজর্নকারী জুটিকে ৭০০ এবং তৃতীয় স্থান অর্জনকারী জুটিকে ৫০০ মার্কিন ডলার প্রাইজমানি দেয়া হবে।

বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম ও বিকেএসপির মহাপরিচালক রাশীদুল হাসান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add