for Add

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কাবাডি ফেডারেশনের সভাপতির সৌজন্য সাক্ষাৎ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি’র সাথে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে বলেন,
কাবাডি আমাদের জাতীয় খেলা। আমরা চাই আপনার নেতৃত্বে দেশের সব জেলায় কাবাডি নতুন করে জেগে উঠবে। সে লক্ষে কাবাডি ফেডারেশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে আমি আশা করি। দেশের কাবাডির উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফেডারেশনকে সর্বাত্নক সহযোগিতা করবে। আমাদের প্রত্যাশা সবার সম্মিলিত সহযোগিতায় জাতীয় খেলা কাবাডি তার হারানো ঐতিহ্য অচিরেই ফিরে পাবে। প্রতিমন্ত্রী কাবাডি ফেডারেশনের নব নির্বাচিত সভাপতির সাফল্য কামনা করেন।

কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, কাবাডির উন্নয়নে প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত ২১ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ প্রদান করে। এর ফলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কাবাডি ফেডারেশনে বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারির স্থলাভিষিক্ত হন।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add