for Add

স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন যারা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ও শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের বাইরেও বেশ কয়েক জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে লড়ছেন।

সভাপতি পদে লড়ছেন সাবেক তারকা ফুটবলার দেশের শীর্ষস্থানীয় কোচ শফিকুল ইসলাম মানিক। আত্মবিশ্বাসী সভাপতি প্রার্থী মানিকের ধারণা ভোটাররা তাকেই বেছে নেবেন।

অপরদিকে সাবেক তারকা ফুটবলার বাদল রায় বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও সভাপতি প্রার্থী হিসেবে ব্যালট পেপারে ঠিকই তার নাম থাকছে। কারণ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি প্রায় এক ঘণ্টা পর মনোনয়নপত্র প্রত্যাহার করতে তার স্ত্রী মাধুরী রায়কে নির্বাচন কমিশনে আবেদন করার জন্য পাঠিয়ে ছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের পর আবেদন করায় সেটা গ্রহণ হয়নি। কাজেই নির্বাচনে তিনিও এখন বৈধ প্রার্থী।

এদিকে সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ফুটবলার তাবিথ আউয়াল। গত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েই জয় পেয়েছিলেন। তবে এবার সহ-সভাপতি পদে কঠিন লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এছাড়া বাফুফে নির্বাচনে সভাপতি এবং সহ-সভাপতি পদের বাইরে সদস্য পদেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারা হলেন হাজী মো. রফিক, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ও সাইফুর রহমান মনি।

যদিও শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ সভাপতি পদে ও একটি সহ-সভাপতি পদে প্রার্থী দিতে না পারলেও সভাপতি পদে বাদল রায় বা শফিকুল ইসলাম মানিককে সমর্থন দিচ্ছেন না। এমন কী সহ-সভাপতি পদে তাবিথ আউয়ালও তাদের সমর্থন পাননি।

উল্লেখ্য আগামীকাল ৩ অক্টোবর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাফুফের বহুল কাঙ্খিত নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে ১৩৯ জন কাউন্সিল আগামী চার বছর মেয়ার্দী ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add