for Add

তাহলে কী সালাউদ্দিনই চতুর্থবারের মত সভাপতি হতে চলেছেন!

বাফুফে নির্বাচন এখন দোরগোড়ায় কড়া নাড়ছে। আর মাত্র দুই দিন পরেই বাফুফে নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে নানারকম হিসেব-নিকেস এখন তুঙ্গে। ফুটবলপ্রেমীরাও নানারকম জল্পনা-কল্পনায় চায়ের কাপে ঝড় বইয়ে দিচ্ছেন। কিন্ত যেসব কাউন্সিলরা আগামীদিনের নতুন কমিটি গঠনে রায় দেবেন তারা কিন্ত একটুও মুখ খুলছেন না। তবে সব কিছুর উত্তর মেলবে ৩ অক্টোবর সন্ধ্যায়। সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায়ই যেন পুরো জাতি।

আসন্ন বাফুফে নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৩৪জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। তবে ফুটবলমোদীদের কাছে সভাপতি পদটি নিয়েই বেশি আগ্রহ। এ পদের জন্য সাবেক তিন তারকা ফুটবলার প্রার্থী হয়েছেন। বাদল রায় কিংবা শফিকুল ইসলাম মানিক জিতলে সভাপতির চেয়ারে প্রথম বসবেন। তবে কাজী মো. সালাউদ্দিন জিতলে চতুর্থবারের মতো দায়িত্ব নেবেন।

সালাউদ্দিন সমর্থক-ভক্তরা মনে করছেন নির্বাচনে সভাপতি পদে ভোটের লড়াই ততটা কঠিন নাও হতে পারে। কেননা সভাপতি পদে অপর যে দুইজন প্রার্থী রয়েছেন (বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক) তাদেরকে সমম্বয় পরিষদ এখন পর্যন্ত সমর্থন দেয়নি। এদিকে বাদল রায় নির্বাচন থেকে সরে গিয়েও পরিবর্তনের ডাক দিয়েছেন। অন্যদিকে শফিকুল ইসলাম মানিক শেষ পর্যন্ত লড়বেন বলে ঘোষণা দিয়েছেন। তবে সভাপতি পদে পরিবর্তন চেয়ে দীর্ঘদিন ধরে যারা সমালোচনা করে আসছেন তারা মনে করেন নিরব ভোট বিপ্লবেই পরিবর্তন আসবে।

বাফুফে নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে ঠিক তখনই সভাপতি পদে দুই প্রতিপক্ষকে নিয়ে কি ভাবছেন কাজী মো. সালাউদ্দিন এ নিয়ে বুধবার বাফুফে ভবনে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এ কিংবদন্তি ফুটবলার। তার সমর্থক-ভক্তরা নির্বাচনে সহজ জয় মনে করলেও কাজী মো. সালাউদ্দিন স্পষ্টই বলেছেন, ‘খেলোয়াড়ী জীবনে কখনো প্রতিপক্ষকে ছোট করে দেখিনি। আমার কাছে বড় ক্লাব ছোট ক্লাব ছিল না। সবসময় প্রতিপক্ষকে গুরুত্ব দিয়েই মাঠে নেমেছিলাম। ভোটেও তাই।’

কাজী মো. সালাউদ্দিন এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘তারা টিভি টকশোতে গিয়ে সমালোচনা করেন। ফুটবলের কি কাজ করেছে দেখান। টকশো ছাড়া দৃশ্যমান কিছু আছে? এই সমালোচনাকে পৃষ্ঠপোষকতা করা হয়। আমি তাদের বলেছিলাম আপনারা মাঠে আসেন অন্তত ফুটবল নিয়ে কাজ করেন। কেউ কি করেছেন?’ তিনি আরো জানান, ‘আমি রাজনীতি করি না। আমার সিদ্ধান্ত সঠিক না হলে আমাকে বলুক। বাইরে গিয়ে বলার কি আছে?’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add