for Add

ঘরোয়া ফুটবলকে এগিয়ে নিতে চান আতাউর মানিক

বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) নির্বাচনে সহসভাপতি পদপ্রার্থী আতাউর রহমান মানিক ঘরোয়া ফুটবলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করতে যাওয়া দেশের বিশিষ্ট ব্যবসায়ী মানিক বলেন, পরিবর্তন নয়, দেশের ফুটবলকে এগিয়ে নিতে চাই। জয়ী হলে আধুনিক জিমনেশিয়াম থেকে শুরু করে কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরির ইচ্ছে আছে।

কাজেই ফুটবলের জীবন্ত কিংবদন্তি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল জিততে পারলে এ কাজগুলো দ্রুত করবো। ফুটবল কমপ্লায়েন্স স্টেডিয়াম করার জন্য ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রথম আবেদনই থাকবে এটা। নিজের নির্বাচনী ভাবনা নিয়ে আজ সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন মানিক।

বাফুফে নির্বাচনে ২১ পদের বিপরীতে এবার ৪৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটো প্যানেল প্রকাশ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। একটি কাজী সালাউদ্দিন-মুর্শেদী সম্মিলিত ফুটবল পরিষদ। অপরটি শেখ আসলাম-মহির নেতৃত্বাধীন সমন্বিত পরিষদ। তবে আতাউর রহমান মানিক নির্বাচন করছেন সালাউদ্দিন-সালাম মুর্শেদীর নেতৃত্বাধীন সম্মিলিত ফুটবল পরিষদের ব্যানারে।

নোয়াখালী জেলার এ কৃতি ক্রীড়া সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী হিসেবেও বেশ সফল। ফুটবলের সাথে জড়িত অনেক দিন থেকেই। তবে নির্বাচন পক্রিয়ায় একেবারেই নতুন মুখ। এবারই প্রথম বাফুফের নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। তাই লড়াইয়ের ময়দানে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে তাকে। কারণ প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আরো ৭জন। সহসভাপতি চারটি পদের বিপরীতে নির্বাচন করছেন ৮জন। বর্তমান সহসভাপতি কাজী নাবিল আহমেদ, তাবিথ আওয়াল, মহিউদ্দিন আহমেদ মহি ছাড়াও এ পদে এবার নির্বাচন করছেন ইমরুল হাসান, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান মানিক, শেখ মুহাম্মদ মারুফ হাসান ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

নির্বাচনী বৈতরনী পাড় হওয়ার কৌশল সম্পর্কে খোলাসা করলেও নির্বাচিত হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী মানিক। ‘ তিনি বলেন, আমি নির্বাচন প্রক্রিয়ায় প্রথম হলেও ফুটবলে নতুন নই। ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জেলার ফুটবলে স্পন্সর করে আসছি। এরইমধ্যে কাউন্সিলরদের সাথে আলাপ করেছি। তাদের কাছ থেকে বেশ ভাল সাড়া পাচ্ছি। আশাকরি আমি নির্বাচনে জয় লাভ করতে পারবো।’

নির্বাচিত হলে দেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্নের কথা জানান তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক। ‘ তিনি জানান, আমি জানি ফুটবলের মূল সমস্যা কোথায়। আমার লক্ষ্য ফুটবলে পরিবর্তন নয়, এগিয়ে নেওয়া। আর্থিক সমস্যা দূর করতে পারলে দেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। আমি সেই স্বপ্নই দেখছি। বাসস।

সালাউদ্দিন-সালাম মুর্শেদীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল যদি আসতে পারি তাহলে অনেক কিছুই করা সম্ভব হবে। আমি নির্বাচনের আগে কোন কথা বলতে চাই না। জিততে পারলে ৪ অক্টোবর থেকে আমি কথা বলবো। কাউন্সিলররাও তখন দেখবে আমি কি করছি, না করছি। আমার প্রথম লক্ষ্য একটা আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম করা এবং কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরি করা। কমপ্লায়েন্স স্টেডিয়াম অবশ্যই সরকারের সহযোগিতা নিয়ে করবো। তাছাড়া আর্থিক সমস্যা সমাধানে বড় বড় কর্পোরেট হাউজগুলোকে ফুটবলমূখী করবো। তৃণমূলে কাজ করতে হবে। নজর দিতে হবে বয়সভিত্তিক ফুটবলে। জেলা লীগগুলো নিয়মিত করার ইচ্ছে আছে।’

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add