for Add

শেখ হাসিনা আন্তর্জাতিক দাবায় ইন্দোনেশিয়ার সুসান্ত অপরাজিত চ্যাম্পিয়ন

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা শেষে ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন্ত সুসান্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে তিনি শিরোপা জয় করেন। একই পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ডমাস্টার এসএল নারায়নান রানারআপ ও ইরানের গ্র্যান্ডমাস্টার মো. আমিন তাবাতাবেই তৃতীয় স্থান লাভ করেন। তিন গ্র্যান্ডমাস্টারের পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে (কাট বুশলজ, বুশলজ) তাদের স্থান নির্ধারণ করা হয়।

এদিকে সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ হতে অষ্টম হয়েছেন যথাক্রমে ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইয়েন নগ থ্রং সন, ভারতের গ্র্যান্ডমাস্টার দিপ্তায়ন ঘোষ, গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ ও গ্র্যান্ডমাস্টার আর লক্ষণ এবং ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার জন পল গোমেজ।

অপরদিকে ছয় পয়েন্ট করে নিয়ে নবম হতে চতুর্দশ হয়েছেন যথাক্রমে ভারতের গ্র্যান্ডমাস্টার সুর্য শেখর গাঙ্গুলী, রাশিয়ার গ্র্যান্ডমাস্টার সের্গেই ভলকভ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ভারতের আন্তর্জাতিক মাস্টার নুবারাইশাহ শেখ, বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ জাভেদ ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।

তবে ষোড়শ হতে উনবিংশ হয়েছেন যথাক্রমে ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার এন্টোনিও রোজালিও, সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার ভিলামেয়র বিউনাভেঞ্চুরা ও বাংলাদেশ পুলিশের আহমেদ শফিক।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ স্থানের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার রাখা হয়। বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস প্রথম, একই দলের ফিদেমাস্টার মোহাম্মদ জাবেদ দ্বিতীয় ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয় পুরস্কার লাভ করেন।

আজ শনিবার দুপুর হতে সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডে নারায়ন রোজালিওকে, প্রিয়সমোরো ভিলামেয়রকে, গাঙ্গুলী নুবাইরশাহকে, শাকিল গ্র্যান্ডমাস্টার বিঞ্চু, রাজীব সুমনকে পরাজিত করেন। মেগারন্ত দিপ্তায়নের সাথে, গুকেশ থ্রং সনের সাথে ভলকভ তাবেতাবাইয়ের সাথে ড্র করেন।

অষ্টম রাউন্ডে নারায়ণ রাজীবকে, তাবাতাবেই গাঙ্গুলীকে, গোমেজ শাকিলকে, গুকেশ পরাগকে, পরাজিত করেন। থ্রং সন মেঘারন্তের সাথে, দিপ্তায়ন প্রিয়াসমোরোর সাথে ও লক্ষণ ভলকভের সাথে ও সুব্রত গ্র্যান্ডমাস্টার জিয়ার সাথে ড্র করেন।

নবম বা শেষ রাউন্ডে তাবাতাবেই প্রিয়াসমোরোকে, লক্ষণ শফিককে, গাঙ্গুলী ফাহাদকে, সুব্রত বিষ্ণুকে, জাবেদ জিয়াকে পরাজিত করেন। মেগারন্তে নারায়নের সাথে, গোমেজ থ্রং সনের সাথে, গুকেশ দিপ্তায়নের সাথে ও ভলকভ শাকিলের সাথে ড্র করেন।

২৭ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় হোটেল লা মেরিডিয়ানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেবন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন এশিয়ান দাবা ফেডারেশনের সভাপতি শেখ সুলতান বিন খলিফা আল নাহিয়েন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি, সাউথ এশিয়ান চেস কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মাহপরিদর্শক ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্যানাডিয়েন ইউনির্ভাসিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি চৌধুরী নাফিজ সারাফাত।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কানাডিয়ান ইউনির্ভাসিটির পৃষ্ঠপোষকতায়, সাউথ এশিয়ান চেস কাউন্সিলের আয়োজনে ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ১৪ দেশের ১৭ জন গ্র্যান্ডমাস্টার, ৬ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৭৪ জন খেলোয়াড় এ আসরে অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ ছয় হাজার মার্কিন ডলার ও বাংলাদেশের খেলোয়াড়দের আরো নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হচ্ছে।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add