for Add

শেখ হাসিনা আন্তর্জাতিক দাবা শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ_এর কনফারেন্স রুমে তিনব্যাপী এ আসরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ_এর চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি চৌধুরী নাফিজ সরাফাত, এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাম আল তাহির (ভার্চুয়ালি), ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি মো. আবু সাইদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এশিয়ান ৩.২ জোন সভাপতি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্মসম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম, এশিয়ান দাবা ফেডারেশনের নির্বাহী পরিচালক আবুন্দ কাস্টো ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির আলী রানা।

কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ_এর পৃষ্ঠপোষকতায় ও সাউথ এশিয়ান চেস কাউন্সিলের আয়োজনে এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা’ এর উদ্বোধনী দিনে তৃতীয় রাউন্ড শেষে ৬ জন পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন ভারতের গ্র্যান্ডমাস্টার সুর্য শেখর গাঙ্গুলী ও দিপ্তায়ন ঘোষ, বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম এবং ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন্ত সুসান্ত ও আন্তর্জাতিক মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্র।

এদিকে আড়াই পয়েন্ট করে সংগ্রহ করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইয়েন নক থ্রং সন, ভারতের গ্র্যান্ডমাস্টার নারায়নান ও ডি গুকেশ, ফিলিপাইনের এন্টোনিও রোজালিও ও সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার ভিলামেয়র ভুয়েনাভেনচেরা।

এ প্রতিযোগিতায় ১৭ জন গ্র্যান্ডমাস্টার অংশ নিচ্ছেন। তারা হলেন ভারতের গ্র্যান্ডমাস্টার সুর্য শেখর গাঙ্গুলি, গ্র্যান্ডমাস্টার বিষ্ণু প্রসন্ন, গ্র্যান্ডমাস্টার দিপ্তায়ন ঘোষ, গ্র্যান্ডমাস্টার এসএল নারায়ণ, গ্র্যান্ডমাস্টার আরআর লক্ষণ, গ্র্যান্ডমাস্টার হিমাংশু শর্মা ও গ্র্যান্ডমাস্টার ডি, গুকেশ, ভিয়েতনামের ইয়েন থ্রং সং, রাশিয়ার সের্গেই ভলকভ, বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার সুশান্ত মেঘারেত্ন, ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার এন্টানিও রোজালিও ও গ্র্যান্ডমাস্টার জন পল গোমেজ, সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার ভিলামেয়র বুইয়িনাভেনতুরা, ইরানের গ্র্যান্ডমাস্টার এম আমিন তাবাতাবেই।

অংশ নেয়া আন্তর্জাতিক মাস্টাররা হলেন বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান, মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও আবু সফিয়ান শাকিল, ভারতের মোহাম্মদ নুবায়ের শাহ শেখ, ইন্দোনেশিয়ার প্রিয়াসমোরো নভেন্দ্রা ও মালয়েশিয়ার একজন আন্তর্জাতিক মাস্টার।

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১৪টি দেশের মোট ৭৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে মোট ছয় হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার রয়েছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টা হতে খেলা শুরু হবে। এ দিন চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। অনলাইন দাবা প্লাটফর্ম চেস.কম এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add