for Add

আবারো দুস্থদের সহায়তায় দাবা ফেডারেশন

235226kk--3--22-06-2020-13প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ দাবার সঙ্গে সংশ্লিষ্ট দুস্থ ও অস্বচ্ছল দাবাড়ু, প্রশিক্ষক, সংগঠক ও আরবিটারদের সহায়তা করার জন্য বাংলাদেশ দাবা ফেডারেশন (বাদাফে) আবারো এগিয়ে এসেছে।

বাদাফে সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম বলেন, দেশে করোনাভাইরাস শুরু হবার সঙ্গে সঙ্গেই দাবার সঙ্গে সংশ্লিষ্ট এমন দুস্থ ও অস্বচ্ছলদের সহায়তা কারার জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগ নেয়া হয়। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আবুল খায়ের গ্রুপ।

বিভিন্ন সূত্রে জানা যায়, আবুল খায়ের গ্রুপ থেকে প্রাপ্ত অর্থের একাংশ প্রথম দফায় দাবার সঙ্গে সংশ্লিষ্ট এমন শতাধিকের বেশি দুস্থ ও অস্বচ্ছলদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এতে তারা এককালীন ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা পান।

এর পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির থেকে দাবার সঙ্গে সংশ্লিষ্ট এমন ২০ জন দাবাড়ৃ আর্থিক সহায়তা পেয়েছেন। এদের প্রত্যেকেই এককালীণ নগদ ১০ হাজার টাকা করে পেয়েছেন।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশ দাবা ফেডারেশন দুস্থ ও অস্বচ্ছলদের সহায়তা করার জন্য আবারো এগিয়ে এসেছে। আবুল খায়ের গ্রুপ থেকে প্রাপ্ত বাকি অংশের অর্থ থেকে দুস্থ ও অস্বচ্ছলদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হবে।

এরই মধ্যে ফের নতুন করে দুস্থ ও অস্বচ্ছলদের নামের তালিকা করতে শুরু করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন (বাদাফে)। একই সঙ্গে ফেডারেশনটি এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) _কে একটি নামের তালিকা প্রেরণ করার জন্য অনুরোধ জানিয়েছে।

বাদাফে সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম বলেন, করোনাভাইরাসের এ বৈশ্বিক মহামারীর প্রভাব বাংলাদেশেও পড়েছে। এখনো দেশের কোথাও কোথাও লকডাউন চলছে। এর ফলে বেশ কিছু খেলোয়াড়, প্রশিক্ষক, সংগঠক, আরবিটারবৃন্দ আর্থিক সংকটে রয়েছেন। তাদের সহায়তা করার জন্যই আমরা আবার এ উদ্যোগ নিয়েছি।

এক প্রশ্নের জবাবে বাদাফে সাধারণ সম্পাদক জানান, আমি ব্যক্তিগতভাবেও তাদের অনেককে সহযোগিতা করছি। আমার মতো হয়তো দাবার অনেকেই তা করছেন। এ ব্যাপারে কার্যনির্বাহী কমিটির একান্ত সহযোগিতা কামনা করেছেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add