for Add

কোপা আমেরিকা

ভোরে নামছে ব্রাজিল

Brazil
হাইতিকে গুঁড়িয়ে দিয়ে কোপা আমেরিকায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে যেতে শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই চলবে। শেষ ম্যাচের সেই প্রতিপক্ষের নাম পেরু। আগামীকাল (সোমবার) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায় শুরু হবে ব্রাজিল-পেরুর ম্যাচটি।
প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে নিষ্প্রাণ ড্র—তিন দিন আগেও ব্রাজিল যেন ছিল ব্রাজিলের ছায়া। হাইতির বিপক্ষে ৭-১ গোলের জয়টাই উজ্জীবিত করে তুলেছে কুতিনহো-উইলিয়ানদের। সেই ম্যাচ এখন অতীত। এবার ব্রাজিলের সামনে এগিয়ে যাওয়ার পালা। বড় কিছুর স্বপ্ন দেখার পালা। যেখানে প্রথম চ্যালেঞ্জ হয়ে আসছে পেরু।
হ্যাটট্রিক করে হাইতি ম্যাচের নায়ক বনে যাওয়া ফিলিপে কুতিনহোও বড় কিছুর স্বপ্ন দেখেন। তবে সতীর্থদের সতর্কও করে দিচ্ছেন লিভারপুল মিডফিল্ডার। হাইতি ম্যাচের পর বলেছিলেন, ‘বেশ ভালো একটা ম্যাচ খেললাম, খুশিমনেই মাঠ ছেড়ে যাচ্ছি। এখন মনোযোগ দিতে হবে পেরুর বিপক্ষে ম্যাচে। বড় কিছুর স্বপ্ন দেখছি আমরা, তবে তার আগে পরের ম্যাচের (পেরু) জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। পেরু অনেক শক্ত দল।’

রেকর্ড অবশ্য কুতিনহোর সঙ্গে দ্বিমত করবে। পেরু সর্বশেষ দুটি কোপায় তৃতীয় হয়েছে ঠিকই, তবে ব্রাজিলের সামনে ঠিক দাঁড়াতে পারছে না। এ পর্যন্ত ৪২ ম্যাচের ৩০টিতেই হেরেছে, জয় মাত্র ৩টি। সর্বশেষ জয়ও ১৯৮৫ সালে প্রীতি ম্যাচে। কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে সেলেসাওদের নিশ্চিত করতে হবে, ধারাটা যেন না ভাঙে। ড্র করলেও অবশ্য চলবে, তবে সে ক্ষেত্রে গোল ব্যবধানের হিসাবে যেতে হতে পারে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add