for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ মে ২০১৬, বৃহস্পতিবার, ২১:২৩:১৪
এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল-২০১৭ চ্যাম্পিয়নশিপের নিজেদের গ্রুপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) বাছাই পর্বের ড্র অনুষ্ঠানে বিষয়টি চূড়ান্ত হয়। গত বাছাই পর্বেও নিজেদের গ্রুপের স্বাগতিক ছিল বাংলাদেশ।
বাছাই পর্বে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে মোট ২০টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। একই সঙ্গে চার ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। চার ভেন্যুর চার চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্বে খেলবে। আর গত আসরে চূড়ান্ত পর্বের চার সেমিফাইনালিস্ট সরাসরি খেলবে চূড়ান্ত পর্বে। বাংলাদেশের গ্রুপ সঙ্গি অন্য চার দেশ-কিরগিজস্তান, ইরান,চাইনিজ তাইপে ও সিঙ্গাপুর।
আগস্টের ২৭ থেকে সেপ্টেম্বরের ৪ তারিখ প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হবে।
For add
For add
For add
For add
for Add