for Add

মোশাররফের ব্যাটে রুপগঞ্জের জয়

Dhaka-Premier-Cricket-2016প্রথম চার ম্যাচেই জয়। প্রাইম দোলেশ্বরের জয়রথটা চলছিল পাগলাঘোড়ার মতোই। হঠাৎ কী হলো, জয়ের পথ ভুলে সেই দোলেশ্বর দেখল টানা দ্বিতীয় হারের মুখ! গত সোমবার ভিক্টোরিয়ার কাছে প্রথম ধাক্কা খাওয়া দোলেশ্বর আজ (বৃহস্পতিবার) হেরে গেছে লিজেন্ডস অব রুপগঞ্জের কাছে। তাদেরকে ৬ উইকেটে হারিয়েং রুপগঞ্জ দেখেছে চতুর্থ জয়ের মুখ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে দোলেশ্বর। ১৪ রানেই হারিয়ে ফেলে দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও জিয়াউর রহমানকে। শ্রীলঙ্কান ব্যাটসম্যান চামারা সিলভা ছাড়া দলের বাকি ব্যাটসম্যানেরাও বড় ইনিংস খেলতে পারেননি। সিলভার ৭৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংসের পরও তাই দোলেশ্বর ৪৮.২ ওভারে অলআউট হয়ে যায় ২১৬ রানে।
রুপগঞ্জও ১১ রানের মাথায় ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে বসে। দলীয় ৫১ রানে ফিরে যান আরেক ওপেনার মিজানুর রহমানও। মোহাম্মদ মিথুন, মোশাররফ ও আসিফ-তিন হাফসেঞ্চুরিতে এরপর অবশ্য দ্রুতই শঙ্কার মেঘ কাটিয়ে জয়ের পথে হাঁটতে থাকে রুপগঞ্জ। ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ৪৬.২ ওভারেই।

mosarrof-rubel

দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল। তিন ছক্কা, সাত চারে সাজানো ৯৮ বলের ইনিংসটি দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি তাকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার। মিথুন ও আসিফ-দুজনেই করেছেন সমান ৫১ রান। তবে মিথুন আউট হলেও আসিফ ফিরেন দলের জয় সঙ্গে নিয়ে। রেজাউলকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ এবং দলের জয় নিশ্চিত করেছেন আসিফ।

সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ৪৮.২ ওভারে ২১৬ (সিলভা ৮৯, রকিবুল ২৭, রনি ২৫, সানজামুল ২৫; আবু হায়দার ২৫/২, নাহিদুল ৫২/২, আলাউদ্দিন বাবু ২২/১, মোশাররফ ২৭/১, তাইজুল ৩৮/১, আসিফ ৪০/১)।

রুপগঞ্জ : ৪৬.২ ওভারে ২২২/৪ (মোশাররফ ৮১, মিথুন ৫১, আসিফ ৫১*, মিজানুর ২৭; রবিউল ২৯/১, নাসির ৩৫/১, সানজামুল ৪৩/১)।

ফল: লেজেন্ডস অব রুপগঞ্জ ৬ উইকেটে জয়।

ম্যান অব দ্য ম্যাচ : মোশাররফ হোসেন রুবেল।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add