for Add
নিজস্ব প্রতিবেদক : ২ মে ২০১৬, সোমবার, ২১:২৬:১৫

এএফসি অনুর্ধ-১৪ বালিকা আঞ্চলিক (দক্ষিণ ও মধ্যাঞ্চল) চ্যাম্পিয়ন হয়ে আজ (সোমবার) দেশে ফিরেছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। গতকাল (রবিবার) তাজিকিস্তানের দুশানবের এ্যাভিয়েটর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জেতে বাংলাদেশ। সোমবার রাত সাড়ে ৮টায় বিমানযোগে তাজিকিস্তান থেকে বাংলাদেশে ফেরে গোলাম রব্বানী ছোটনের দল। দলের সাফল্যগাথা নিয়ে আগামীকাল (মঙ্গলবার) বিকেলে বাফুফে ভবনে কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দেবে বাফুফে।
For add
For add
For add
For add
for Add