for Add

সুয়ারেজময় ম্যাচে বড় জয় বার্সার

barrsa_sua-22দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল স্প্যানিশ জায়ান্টদের। শিরোপা জিততে হলে এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোন উপায় ছিল না বার্সেলোনার। আর সে ম্যাচেই ৮-০ গোলের কি অসাধারণ দাপুটে এক জয় তুলে নিল তারা! দেপোর্তিভো লা করুনার বিপক্ষে উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের ৪ গোল এবং সাথে মেসি-বারত্রা-নেইমারদের জ্বালে ওঠা ম্যাচে ছিন্নভিন্ন দেপোর্তিভো।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা বার্সা দেপোর্তিভোর রক্ষণে আক্রমন শানায় ম্যাচের ৭ মিনিটের মাথায়। দানি আলভেজ-সুয়ারেজের সেই অ্যাটাক ব্যর্থ হলেও ম্যাচের ১১ মিনিটে আরেক আক্রমনে ঠিকই বল জালে জড়ান সুয়ারেজ, ১-০ তে এগিয়ে যায় গত মৌসুমের ট্রেবলজয়ী কাতালানেরা। তবে ২০ মিনিটে ফেরারা সুযোগ ছিল দেপোর্তিভোর। বার্সার গোলকিপার ক্লদিয়ো ব্রাভোকে একলা পেয়েও শট নিতে দেরি করে ফেলেন বোরগেস, ফিরতি শট আলভেজ ঠেকিয়ে দিলে বিপদমুক্ত হয় বার্সা। ২৪তম মিনিটে মেসির ডিফেন্সচেরা দুর্দান্ত এক পাসে ব্যবধান ২-০ করেন সুয়ারেজ। ৩৪তম মিনিটে আলভেজের বাড়িয়ে দেওয়া পাস নিজের পায়ে জড়িয়ে না ফেললে প্রথমার্ধেই হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন এই উরুগুয়ান স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধে রীতিমত গোলবন্যার শিকার হয় স্বাগতিকরা। ৪৭ মিনিটে রেকিটিকের গোলে ৩-০ হবার কিচ্ছুক্ষণের মধ্যেই হ্যাটট্রিক পেয়ে যান সুয়ারেজ, দলের হয়ে চতুর্থ গোলটি আসে তার পা ছুঁয়ে ৫৪ মিনিটে। ৬৪ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন সুয়ারেজ নেইমারের অ্যাসিস্ট থেকে। ৭৩ মিনিটে গোলউৎসবে যোগ দেন মেসি, বাঁ পাশ থেকে সুয়ারেজের বাড়ানো বলে দুজন ডিফেন্ডারদের বোকা বানিয়ে ব্যবধান ৬-০ করেন। এরমধ্যেই ৭৯ মিনিটে একেবারে একক প্রচেষ্টায় বল দেপোর্তিভোর জালে জড়ান মার্ক বারত্রা। ৮১ মিনিটে আবার সেই সুয়ারেজের বাড়ানো বলে পা ছুঁইয়ে দেপোর্তিভোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার । তাতে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বার্সা।

এ ম্যাচের নিরঙ্কুশ জয়ে পূর্ন তিন পয়েন্ট নিয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্টসমেত পয়েন্টটেবিলের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখল স্প্যানিশ জায়ান্টরা।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add