for Add

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

virat
শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। আজ (রবিবার) মোহালিতে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার করা ১৬০ রানের জবাবে ভারত ৫ বল হাতে রেখে ৪ উইকেটে করেছে ১৬১ রান। ভারতের এ জয়ের নায়ক বিরাট কোহলি। তার হার না মানা ৫১ বলে ৮২ রানের ইনিংসেই ভারত উঠে গেছে সেমিফাইনালে।

অস্ট্রেলিয়াকে সামনে পেলেই যেন জ্বলে উঠেন বিরাট কোহলি। বাঁচা মরার লড়াইয়েও অসিদের বিরুদ্ধে চওড়া হয়ে উঠলো তার ব্যাট। কোহলির ব্যাটেই অস্ট্রেলিয়াকে বিদায় করলো স্বাগতিকরা। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। উসমান খাজা ও অ্যারন ফিঞ্চ উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা এনে দেন। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৪ ওভারে ৫৩ রান জমা হয় অসিদের খাতায়। পঞ্চম ওভারে বিদায় নেন উসমান। নেহরার দ্বিতীয় বলে ধোনির হাতে ক্যাচ আউট হন তিনি। মাঠ ছাড়ার আগে ১৬ বলে করেন ২৬ রান।
ওয়ার্নার (৬) ও স্মিথ (২) ক্রিজে এসে দ্রুত মাঠ থেকে বিদায় নেন। পরে ফিঞ্চ ও ম্যাক্সওয়েল রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন। দলীয় ১০০ রানে ফিঞ্চ বিদায় নেন। পান্ডের বলে ধাওয়ানের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ৩৪ বলে ৪৩ রান করেন।

ম্যাক্সওয়েল দলকে আশা দেখান। কিন্তু বুমরাহ তাকে বেশি দূর যেতে দেননি। বোল্ড হওয়ার আগে ২৮ বলে ৩১ রান করে এই অলরাউন্ডার। পরে কেউই আর বড় স্কোরের দিকে এগোতে পারেননি। ফকনার আউট হন ১০ রান করে। ওয়াটসন ১৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১০ রান নিয়ে খেলা শেষ করেন পিটার নেভিল।

ভারতের বোলার হার্দিক পান্ডে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান নেহরা, বুমরাহ, অশ্বিন ও যুবরাজ।

১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের গোড়াপত্তন করেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। শুরুটা ভালোই ছিল তাদের। তবে চতুর্থ ওভারেই ছন্দপতন। বিদায় নেন শিখর ধাওয়ান। ভারতের দলীয় রান তখন ২৩। শর্ট ফাইন লেগে উসমান খাজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১২ বলে ১৩ রান করা ভারতের এই ওপেনার।

বেশিক্ষণ থিতু হতে পারেননি আরেক ওপেনার রোহিত শর্মাও। ৫.৫ ওভারে শেন ওয়াটসনের বলে সরাসরি বোল্ড তিনি। সাজঘরে ফেরার আগে ১৭ বলে এক চারে ১২ রান করে যান রোহিত। দ্রুত ফেরেন সুরেশ রায়নাও। তিনিও ওয়াটসনের শিকার। সাত বলে ১০ রান করে নেভিলের হাত ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তবে এরপর কোহলির সঙ্গে জুটি গড়ার আভাস দেন যুবরাজ সিং। পায়ে চোট পেয়েও সাবলীল ছিলেন তিনি। কিন্তু দলীয় ৯৪ রানের মাথায় যুবরাজকে ফিরিয়ে ভারত শিবিরে হতাশা উপহার দেন অসি বোলার ফকনার। চতুর্থ উইকেট জুটিতে কোহলি-যুবরাজ করেন ৪৫ রান। ১৮ বলে এক ছয় ও এক চারে ২১ রান করে ফকনারের বলে ওয়াটসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন যুবরাজ।

এরপর জুটি গড়েন কোহলি ও অধিনায়ক এমএস ধোনি। শেষ দু ওভারে ভারতের প্রয়োজন ছিল ২০ রান। ১৯তম ওভারে চারটি চারে ১৬ রান নিয়ে নেন কোহলি। ২০তম ওভারের প্রথম বলে চার মেরে দলকে জিতিয়ে দেন ধোনি। ৫১ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি । ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়ের মার। ১০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন ধোনি।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add