for Add

ইতিহাস বদলাতে পারলো না পাকিস্তান

india-pakistanবিশ্বকাপ মানেই ভারতের কাছে পাকিস্তানের হার। এটা যেন অমোঘ সত্য। এই সত্য এবারও মিথ্যা প্রমাণ করতে পারলো না পাকিস্তান। এ নিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১ বার মুখোমুখি হয়ে ১১বারই ভারতের কাছে হারলো পাকিস্তান। এবার ইডেনে ভারতের কাছে ৬ উইকেটে পরাজয় বরণ করলো আফ্রিদিরা।

একটা ইতিহাস যে বদলাবে ইডেনে সেটা নিশ্চিত ছিল। প্রথমত, বিশ্বকাপে ভারতকে পাকিস্তানের কখনো হারাতে না-পারার ইতিহাস। দ্বিতীয়ত, ইডেন গার্ডেনে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে পাকিস্তানের অপরাজেয়র ইতিহাস। ভারতই বদলালো নিজেদের ইতিহাস। পাকিস্তান পারলো না।

কলকাতার ইডেন গার্ডেনে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৮ রান করে পাকিস্তান। জবাবে বিরাট কোহলির দারুণ এক ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইডেনের আউটফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচটি শুরু হয় এক ঘণ্টা পর রাত ৯টায়। ম্যাচের দৈর্ঘ্যও তাই কমে আসে ১৮ ওভারে।

টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের ব্যাটসম্যানদের শুরু থেকেই চেপে ধরেন ভারতীয় বোলাররা। আহমেদ শেহজাদের সঙ্গে ৭.৪ ওভারে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরে যান শারজিল খান। সুরেশ রায়নার বলে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন শারজিল (২৪ বলে ১৭)। স্কোরবোর্ডে আর ৮ রান যোগ হতেই শেহজাদও সাজঘরের পথ ধরেন। জাসপ্রিত বুমরাহর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন শেহজাদ (২৮ বলে ২৫)।

আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চারে নেমে ১৯ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলা শহীদ আফ্রিদি এদিন ব্যাটিং অর্ডারে নিজেকে আরো ওপরে তুলে আনেন। কিন্তু এদিন ব্যাট হাসেনি পাকিস্তান অধিনায়কের। তিনে নেমে ১৪ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন। পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপে বিরাট কোহলির তালুবন্দি হন আফ্রিদি।

এরপর চতুর্থ উইকেটে উমর আকমল ও শোয়েব মালিক জুটি দ্রুতগতিতে রান তুলে দলের স্কোর ১০০ পার করেন। এর পরেই আকমলকে ফিরিয়ে ৪১ রানের ৪ ওভার স্থায়ী জুটি ভাঙেন জাদেজা। মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে ধরা পড়েন আকমল (১৬ বলে ২২)। পরের ওভারে আশিস নেহরার বলে মালিকও আউট হয়ে যান (১৬ বলে ২৬)।

আকমল ও মালিকের বিদায়ের পর পাকিস্তানের রান তোলার গতিও কমে আসে। শেষ ১০ বলে বাউন্ডারি আসে মাত্র একটি! সরফরাজ আহমেদ ৮ ও মোহাম্মদ হাফিজ ৫ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে নেহরা, বুমরাহ, রায়না, জাদেজা ও পান্ডিয়া- প্রত্যেকেই নেন একটি করে উইকেট।

স্বল্প পুঁজি নিয়েও বোলিংয়ের শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। ২৩ রানের মধ্যেই তুলে নেয় ভারতের ৩ উইকেট। এর মধ্যে শিখর ধাওয়ান ও সুরেশ রায়নাকে পর পর দুই বলে বোল্ড করেন মোহাম্মদ সামি। তার আগে তৃতীয় ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়েছিলেন মোহাম্মদ আমির। একমাত্র রোহিতই দুই অঙ্ক ছুতে পেরেছেন (১০)।

দ্রুত ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়লেও চতুর্থ উইকেটে যুবরাজ সিংয়ের সঙ্গে ৬১ ও পঞ্চম উইকেটে ধোনির সঙ্গে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়ে ভারতকে জয় এনে দেন কোহলি। ৩৭ বলে ৭ চার ও এক ছক্কায় ৫৫ রানে অপরাজিত ছিলেন কোহলি। ৯ বলে ১৩ করে অপরাজিত থাকেন ধোনি। আর যুবরাজ ২৩ বলে ২৪ করে আউট হন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add