for Add

নারী কাবাডি লিগে বিদেশি খেলোয়াড়

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আগামী ৩০ নভেম্বর থেকে ১১ দল নিয়ে নারী কাবাডি লিগ শুরু করতে যাচ্ছে। অংশ নেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, মেঘনা কাবাডি ক্লাব, ফরিদপুর জেলা কাবাডি ক্লাব, ঝিনাইদহ জেলা কাবাডি ক্লাব, জামালপুর জেলা কাবাডি ক্লাব, ময়মনসিংহ জেলা কাবাডি ক্লাব, উত্তরবঙ্গ কাবাডি ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি যাত্রাবাড়ী, শিকারপুর বরিশাল ও পিনাকল স্পোর্টস সোসাইটি।

দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। এরপর দুই গ্রুপের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। তারপর ফাইনাল। এবারের লিগের নতুনত্ব হলো বিদেশি খেলোয়াড়। এই প্রথম মেয়েদের ঘরোয়া কাবাডিতে দেখা যাবে বিদেশি খেলোয়াড়।

এই লিগে দুটি ক্লাব বিদেশি খেলোয়াড় আনবে। মেঘনা কাবাডি ক্লাবে খেলতে নেপালের চার খেলোয়াড় মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন।নেপালের চার খেলোয়াড় হলেন- গঙ্গা ঘিমিরে, শ্রীজানা কুমারী থারু, অনুজা কুলং রাই ও জয়ন্ত বাডু। চার খেলোয়াড়ের সঙ্গে অফিসিয়াল হয়ে এসেছেন ভগবতি অধিকারি।

ভারতের পশ্চিমবঙ্গ থেকে চারজন খেলোয়াড় আনবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ। তবে ঠিক কবে নাগাদ ভারতের খেলোয়াড় আসতে পারবেন, তা নির্ভর করছে তাদের ভিসা প্রাপ্তির ওপর।

বাইলজ অনুযায়ী প্রতিটি দল ৪ করে বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। খেলতে পারবেন ৩ জন। লিগে অংশ নেওয়ার জন্য দলগুলো এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। খেলা হবে পল্টনের কাবাডি স্টেডিয়ামে।

উল্লেখ্য ২০১২ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে নারী কাবাডি লিগ হয়েছিল ২০২১ সালের নভেম্বরে। গত বছর কর্পোরেট নারী কাবাডি আয়োজন করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এক বছর পর ফের নারী কাবাডি লিগ মাঠে গড়াতে যাচ্ছে।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add