for Add

প্যারা আর্চারির যুগে বাংলাদেশ

অবশেষে প্যারা আর্চারির যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে প্যারা আর্চারি বাংলাদেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড আর্চারি ও এশিয়ান আর্চারি ফেডারেশনের সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, প্যারা আর্চারি বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের শুভ সূচনা হলো। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। নি:সন্দেহে এ ইভেন্ট আমাদের মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য একটি দারুণ সুযোগ এনে দিবে। তারা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সমর্থ হবে বলে আমার বিশ্বাস।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের মেধাবী অটিস্টিক ও প্রতিবন্ধী খেলোয়াড়েরা আমাদের গৌরব। সরকারের পৃষ্ঠপোষকতায় তারা বিভিন্ন সময়ে স্পেশাল লিম্পিকে অংশগ্রহণ করে ২১৬টি স্বর্ণ, ১০৯টি রৌপ্য ও ৮৪টি ব্রোঞ্জ পদক অর্জন করে দেশকে সম্মানিত করেছে। বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দলটি আন্তর্জাতিক পর্যায়ে ৮টি টুর্নামেন্টে অংশগ্রহণ করে সবকয়টিতেই চ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরব অর্জন করেছে। মুজিব বর্ষে আয়োজিত বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এ বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সর্বশেষ এসএ গেমসে বাংলাদেশ ১৯টি স্বর্ণপদকসহ ১৩৭টি পদক অর্জন করেছে। আর্চারিতে দশ এ দশ গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সম্প্রতি ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ ইন্ট্যারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি কর্তৃক আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে যার ফলে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদরা এখন থেকে আন্তর্জাতিক সকল খেলায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিবন্ধীদের জন্য জাতীয় সংসদ ভবনের পাশে প্রায় ১৪ কোটি ব্যয়ে ৪.১৬ একর জমিতে একটি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব (ক্রীড়া) নজরুল ইসলাম, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল অব. মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add