for Add

২৯ ডিসেম্বর আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি শুরু

দেশের ৪১৭ উপজেলা থেকে বাছাইপর্বের মাধ্যমে জেলা পর্যায় ও বিভাগীয় পর্যায় শেষ করে আগামী ২৯ ডিসেম্বর কোর্টে গড়াচ্ছে ‘আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপ’-এর বালক ও বালিকা বিভাগের চূড়ান্ত পর্ব। ২ জানুয়ারি শেষ হবে অনূর্ধ্ব-১৯ বয়সভিত্তিক এ প্রতিযোগিতা। চূড়ান্তপর্বের খেলাগুলো হবে ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে।

উপজেলা-জেলা পর্যায় শেষে ইতোমধ্যে বিভাগীয় পর্বের খেলা শুরু হয়েছে। বালক বিভাগে ৫৮ ও বালিকা বিভাগে ৫১ জেলা এ পর্বে অংশগ্রহণ করছে। এরপর দলগুলোকে আট অঞ্চলে ভাগ করা হয়েছে। দুই বিভাগে আট অঞ্চলের শীর্ষ দুটি করে দল শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।

শুক্রবার বিকেলে ঢাকায় কাবাডি প্রতিযোগিতার চূড়ান্তপর্বের লোগো উন্মোচিত হয়েছে। এসময় প্রতিযোগিতার নানা তথ্য তুলে ধরেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও পৃষ্ঠপোষক রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক-১ ও অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্টের সদস্য সচিব নেওয়াজ সোহাগ।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ৫৮ জেলার ৪১৭ উপজেলার ৪১৭১ ইউনিয়ন ও বালিকা বিভাগে ৫১ জেলার ৩৯৮ উপজেলার ৩৮৯৭ ইউনিয়ন অংশগ্রহণ করেছে। বালক বিভাগে ৫০,০৫২ জন খেলোয়াড় ও ১২,৫১৩ কোচ-কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। বালিকা বিভাগে ৪৬,৭৬৪ খেলোয়াড় ও ১১,৬৯১১ কোচ-কর্মকর্তা অংশ নিয়েছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ টুর্নামেন্ট কমিটির সহসভাপতি গাজী মো. মোজাম্মেল হক বলেন, কোভিড-১৯-এর কারণে দেশের ক্রীড়াঙ্গন ঝিমিয়ে পড়েছিল। জড়তা কাটাতে আমরা আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি জমকালোভাবে আয়োজন করার উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন, সামনে যুব বিশ্বকাপ কাবাডি রয়েছে। সে আসরের জন্য খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। গেল আসরে আমরা তৃতীয় হয়েছি। এবার আরও উন্নতি করতে চাই। ইতিমধ্যে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে খেলোয়াড়দের ফিটনেস উন্নতির জন্য কাজ শুরু হয়েছে। খেলোয়াড়দের পাশাপাশি কোচদের মানোন্নয়নে ভারত থেকে দুজন কাবাডি বিশেষজ্ঞ আনা হয়েছে। নারী ও পুরুষ দুই দলকে প্রস্তুতির জন্য ভারতে পাঠানো হবে। সেখানে অনুশীলনের পাশাপাশি বিভিন্ন প্রাদেশিক দলের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল।

অপর এক প্রশ্নের জবাবে গাজী মো. মোজাম্মেল হক বলেন, বৈশ্বিক আসরে ভারত-পাকিস্তানের তুলনায় আমরা পিছিয়ে আছি- এ কথা অস্বীকার করার সুযোগ নেই। কাবাডিতে শীর্ষ দলগুলোর সাথে পার্থক্য কমিয়ে আনতে সময়ের প্রয়োজন। যে কার্যক্রম হাতে নেয়া হয়েছে, দ্রুতই তার সুফল পাওয়া যাবে বলে আমরা বিশ্বাস করি।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add