for Add

মুজিব শতবর্ষ দাবা লিগে চেসবিডি.কম চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে মুজিব শতবর্ষ জেলা দাবা লিগে চেসবিডি.কম চ্যাম্পিয়ন হয়েছে। ৭ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে দলটি এ কৃতিত্ব অর্জন করে। শিরোপাজয়ী দলের হয়ে খেলেছেন ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা শিরিন, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ফিরোজ আহমেদ, মর্তুজা মাহাথির ইসলাম ও মাবরুব রাদ। কোচ ছিলেন মোহাম্মদ শামীম। ম্যানেজারের দায়িত্ব পালন করেন মোরসালিন আহমেদ।


এদিকে ১০ ম্যাচ পয়েন্ট ও ২১ গেম পয়েন্ট নিয়ে নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার রানার্সআপ এবং সমান ১০ ম্যাচ পয়েন্ট ও ১৮ গেম পয়েন্ট পেয়ে ঈগল স্পোটিং ক্লাব তৃতীয়স্থান লাভ করে। নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের হয়ে অংশ নেন মাসুম হোসেন, জাবেদ আল আজাদ, মোহাম্মদ শামীম, হাবিবুর রহমান সোহেল ও মর্তুজা মুহতাদি ইসলাম এবং ম্যানেজার ছিলেন কাজী জান্নাতা। অপরদিকে ঈগল স্পোটিং ক্লাবের খেলেছেন কাজী মাহবুব আফজল রঞ্জন, মেহরান হোসেন রাতুল, মো. নাসিরউদ্দিন অপু, রুবেল হোসেন ও মোহাম্মদ আলী। ম্যানেজার ছিলেন সাঈদ আহমেদ।


এছাড়া ৯ পয়েন্ট নিয়ে বারেক সরদার স্মৃতি সংসদ চতুর্থ, ৬ পয়েন্ট পেয়ে নারায়ণগঞ্জ চেস একাডেমী পঞ্চম, ৫ পয়েন্ট সংগ্রহ করে প্রিতম-প্রিজম চেস ক্লাব ষষ্ঠ, ৪ পয়েন্ট নিয়ে মানহা-সীমান্ত স্পোটিং ক্লাব সপ্তম এবং জয়হীন লুসানা চেস ক্লাব অষ্টম হয়েছে।


লিগে চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে এক নম্বর বোর্ডে চেসবিডি.কমের সৈয়দ মাহফুজুর রহমান ইমন, দুই নম্বর বোর্ডে নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারের মোহাম্মদ শামীম, তিন, চার ও পাঁচ নম্বর বোর্ডে ঈগল স্পোটিং ক্লাবের যথাক্রমে মো. নাসিরউদ্দিন অপু, রুবেল হোসেন ও মোহাম্মদ আলী এবং ছয় নম্বর বোর্ডে প্রিতম-প্রিজম চেস ক্লাবের শামসুল কবীর চৌধুরী বোর্ড পুরস্কার লাভ করেন।


৮ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে লিগের খেলাগুলো পরিচালনা করেন ফিদে আরবিটার শাহজাহান কবির। আন্তর্জাতিক রেটিং মর্যাদার এ আসর ৮টি দলের ৪৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩২ জন রেটেড দাবাড়ু ছিলেন। এই লিগ থেকে ৩ জন খেলোয়াড় আন্তর্জাতিক রেটিং লাভ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী শাহজাহান মাদবর।

উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশনের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নারায়ণগঞ্জের স্থানীয় ৮টি দল লিগে অংশগ্রহণ করে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add